ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

কুষ্টিয়া মিরপুর থানার পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ

কুষ্টিয়া প্রতিনিধি // মো আসাদ ইসলাম

কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামীসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।

এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একাধিক নিয়মিত মামলার আসামী, ফৌজদারী কার্যবিধি আইনের ১৫১ ধারায় আটককৃত ব্যক্তি এবং বিজ্ঞ আদালতের পরোয়ানাভুক্ত আসামী রয়েছে।

তিনি আরও জানান, আইনের বাইরে কেউ নয়। এলাকায় অপরাধ দমন, জনগণের জানমালের নিরাপত্তা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মিরপুর থানা পুলিশ নিয়মিত এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে। অপরাধীদের যে কোনো মূল্যে আইনের আওতায় আনা হবে।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত সকল আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ প্রক্রিয়ায় বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

রায়গঞ্জে আয়না ঘর থেকে ছয় মাস পর মুক্তি পেলেন নিখোঁজ শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার

নেত্রকোনায় শুভ উদ্বোধন হয়ে গেল জাম্বুরী অন দ্য এয়ার এবং জাম্বুরী অন দ্য ইন্টারনেট

বাঘাইছড়িতে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ, পদযাত্রা ও আলোচনা সভা

পীরগঞ্জের হাজীপুর ইউনিয়নের একান্নপুর–কৃষ্টপুর সড়ক: সরকারের পালাবদল হয়, দুর্ভোগের স্থায়িত্বই একমাত্র ধ্রুবক

যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে নেত্রকোনা প্রশাসনের অভিযান (পলাশ পাল,নেত্রকোণা জেলা

বগুড়ায় কুপিয়ে যুবক খুন: ইসকন মন্দির এলাকায় উত্তেজনা, তদন্ত শুরু

তিন প্রকৌশলীর গোপন সমঝোতায় গচ্চা ৫শ কোটি টাকা

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অনুমোদন প্রদান।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে বগুড়ায় ছাত্রদলের কোরআন খতম, দোয়া মাহফিল ও খাবার বিতরণ

জ্বলছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের