ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

রায়গঞ্জে তিন ফসলী জমিতে কোম্পানি তৈরির প্রতিবাদে ও আবাদি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন 

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১৩, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে জোর পূর্বক তিন ফসলী জমিতে নূর সীডর্স কোম্পানি তৈরির প্রতিবাদে ও আবাদি জমি রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের (ঢাকা-বগুড়া) মহাসড়কের দাথিয়া দিগর নামক স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, দাথিয়া দিগর গ্রামের কৃষক ইসরাফিল হোসেন, আনোয়ার হোসেন, শাহাদাৎ হোসেন, আলমগীর হোসেন, ইমরুল হোসেন, এনামুল হক সহ আরো অনেকে।

বক্তারা জানান, চান্দাইকোনা ইউপির দাথিয়াদিগর ও তবাড়িপাড়া মৌজায় তিন ফসলী আবাদি জমি নামমাত্র ক্রয় করে অতিরিক্ত ২৫ থেকে ৩০ বিঘা জমি নূর সীডর্স কোম্পানি জোর পূর্বক বেদখল করার চেষ্টা করে। পরে ভুক্তভোগী কৃষকদের তোপের মুখে কোম্পানির লোকজন পালিয়ে যায়। মূলত একদল ভূমিদস্যু কৃষকদের প্রথমে অতিরিক্ত টাকার লোভ দেখিয়ে কিছু জমি ঐ কোম্পানির নামে ক্রয় করে। পরে অন্য কৃষকদের মামলা হামলা ও নানামুখী ভয়ভীতি দেখিয়ে কৃষকের জমি অপদখলের পাঁয়তারা করে। তারা আরো অভিযোগ করে জানান, আমাদের পৈতৃক সম্পত্তি ক্রয় না করেই কোম্পানি জোর পূর্বক বাউন্ডারি নির্মাণ শুরু করে। এতে বাধা দিতে গেলে কোম্পানির লোকজন আমাদের নানাবিধ ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। তাই প্রশাসনের কাছে আমাদের জীবনের নিরাপত্তা ও আবাদি জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে তিন ফসলী জমিতে গড়ে ওঠা নূর সীডর্স কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বগুড়ার গাবতলী অপহরণ মামলার ভিকটিম এক মাস পর নোয়াখালী থেকে উদ্ধার, আটক ২

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

ঐতিহাসিক মহাস্থান বাজারের ৫০ বছরের অপেক্ষার অবসান: ১.৩১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

অস্ত্রের মুখে জিম্মি করে টলার থেকে গরু নামানো ভিডিও ধারন করায় সাংবাদিকের উপর হামলা

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তাগাছা আসনের প্রার্থীর পক্ষে গণসংযোগ

শাহজাদপুরে বিএনপি নেতা শামীমের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এনায়েতপুরে সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল

নিজের মাথায় গুলি করেন এএসপি পলাশ

কুয়ালালামপুরে শপিং সেন্টারে অভিযান, বাংলাদেশিসহ আটক ১২৪

কেন্দ্র দখল হলে পুরো নির্বাচন বাতিল করতে পারবে ইসি