ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

আশুলিয়ায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ

আলী রেজা রাজু,সাভার:

সাভারের আশুলিয়ায় ভোরের নিস্তব্ধতা ভেদ করে গুলির ঝাঁজালো ছাপ—অজ্ঞাতপরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত গুলিবিদ্ধ লাশ উদ্ধার হওয়ায় এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য।

মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় স্থানীয়রা প্রথম লাশটি পড়ে থাকতে দেখেন। গলায় গুলির চিহ্ন, শরীরে আঘাতের দাগ—ভয়াবহ দৃশ্য কাঁপিয়ে তোলে প্রত্যক্ষদর্শীদের।

দ্রুত উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চিকিৎসকরা জানান, যুবকটিকে কাছ থেকে গুলি করা হয়েছে। প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে অন্যত্র হত্যা করে লাশ ফেলে গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ এটিকে ‘টার্গেট কিলিং’ বলে আশঙ্কা করছেন। তবে এখনো নিহতের পরিচয় শনাক্ত হয়নি।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কোথায় গুলি করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে সব দিকই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

যেখানেই যাই এখন শুনতে হয় রেট আগের চেয়ে বেশি: জামায়াত আমির

প্রবাসীদের অবদানের স্বীকৃতি কুয়ালালামপুরে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২৭ সেপ্টেম্বর

সুদীর্ঘ ৬ দিনের অচলাবস্থার পর নেত্রকোনায় আজ থেকে শুরু সরকারি প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম

বগুড়ায় ধান খেত থেকে বেকারি ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সভাপতি শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী ও নেতাদের বিরুদ্ধে বগুড়ায় মামলা

৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত বাঘাইছড়ির বিএনপি “

নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র কলেজ পড়ূয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

নেত্রকোনায় সদ্য ঘোষিত ধানের শীষ এর ৫ কান্ডারী

ধুনট উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা