Logo
প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ১২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ

কুড়িগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন শাহিনুল ইসলাম লিটনঃ কুড়িগ্রাম নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৮ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে আই লাভ কুড়িগ্রাম চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদর-এ-খুদা, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান হাসিব, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি আমিমুল ইহছান প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী তুলে ধরে আলোচনা করেন। এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা রবীন্দ্র সংগীত, কবিতা আবৃতি ও শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।