

কুষ্টিয়া প্রতিনিধি // মো আসাদ ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা। সোমবার (৩ নভেম্বর) রাত ১০ টার দিকে কুষ্টিয়া মধুপুর এলাকা সহ শহরের মজমপুর গেটে তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন এবং মনোনয়ন প্রক্রিয়ার প্রতিবাদ জানান। এতে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের পরই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতেই বিক্ষোভকারীরা সরে যান।
চলমান এই মনোনয়ন বিতর্কে কুষ্টিয়া রাজনীতিতে উত্তাপ বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD