

নীলফামারী প্রতিনিধি: স্বপ্না আক্তার,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নীলফামারী জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এ কমিটিকে আগামী ছয় মাসের জন্য আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় কার্যালয় (বঙ্গমাতা বেগম রোশনার ট্রেড সেন্টার, বাংলামোটর, ঢাকা) থেকে প্রেরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে মো. আব্দুল মজিদকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান পেয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব। এছাড়া শামসুল হক শাহ ও অ্যাডভোকেট নূর মোহাম্মদসহ আরও কয়েকজন নেতাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কমিটিতে ডা. মো. কামরুল ইসলাম (দর্পণ) সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। মো. আতাউরজ্জামান খান হয়েছেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব। যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন রেজাউল করিম রাজু, মো. গোলাম মোস্তফা কামাল এবং জাহাঙ্গীর চৌধুরীসহ একাধিক নেতা।
অনুমোদনপত্রে দলটির সংগঠন, দপ্তর, মুক্তিযুদ্ধবিষয়ক, গণসংযোগ, আইন ও গবেষণা সেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার দায়িত্বপ্রাপ্ত নেতাদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্ব আসন্ন রাজনৈতিক কর্মসূচি, সদস্য সংগ্রহ এবং সাংগঠনিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, দেশব্যাপী সংগঠন পুনর্গঠন ও শক্তিশালী করার ধারাবাহিকতায় নীলফামারী জেলা কমিটির ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি নেতাকর্মীদের দলীয় আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
কমিটি অনুমোদনপত্রে স্বাক্ষর করেন সারজিন আরমান, যুগ্ম সম্পাদক (গণযোগাযোগ),জাতীয় নাগরিকপার্টি–এনসিপি এবং আখতার হোসেন, সদস্যসচিব, জাতীয় নাগরিক পার্টি–এনসিপি।ঘোষণাপত্রটি প্রকাশিত হয় ৬ নভেম্বর ২০২৫ তারিখে।
বার্তা প্রেরক:সাদিয়া ফারজানা দিনা,সদস্য (দপ্তর সেল), জাতীয় নাগরিক পার্টি–এনসিপি
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD