ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

ফরিদগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা জামায়াত

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ২, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ

মোঃ ইয়াছিন পালোয়ানঃ
ফরিদগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা ইউনুস হেলাল ও সেক্রেটারি মোঃ সাখাওয়াত হোসেন। শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় তারা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মাওলানা ইউনুস হেলাল বলেন, আমরা চাই সকল ধর্মের মানুষ দেশে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করুক। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়।

এ সময় উপজেলা জামায়াতে ইসলামী’র অন্যান্য নেতৃবৃন্দও তাদের সঙ্গে ছিলেন। তারা পূজা উদ্‌যাপন কমিটির কার্যক্রমের প্রশংসা করেন এবং যে কোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর হওয়ায় জামায়াত নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

পরিদর্শনে উপজেলা জামায়াতে ইসলামী’র বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক সহকারী শিক্ষকদের বিভিন্ন দাবিতে দীর্ঘায়িত শাটডাউন ও পরীক্ষা বর্জনের প্রতিবাদে ক্রমান্বয়ে ফুসে উঠছে ছাত্র-ছাত্রী সহ ও অভিভাবক সমাজ

জবিস্থ নটরডেমিয়াম সোসাইটির সভাপতি- সজিব খান, সম্পাদক- আরাফ নির্বাচিত

বগুড়ায় ধান খেত থেকে বেকারি ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

র‌্যাব-১২ এর অভিযানে শেরপুরে পাচারের আগে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ৩

রওশন এরশাদের বাসভবন ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবিতে ভাঙচুর

অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযান শুরু

সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি

নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র কলেজ পড়ূয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

সলঙ্গায় ব্যবসায়ীর পাওনা টাকা চাওয়ায় ভুক্তভোগীর নামে আদালতে মামলা 

নেত্রকোনার বারহাট্টা উপজেলা নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা জিনিয়া জামান এর যোগদান