

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
বগুড়া জেলা এডভোকেটস্ বার সমিতির ২০২৬ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত রেজাউর রহমান ও রফিকুল ইসলাম (১) পরিষদের নিরঙ্কুশ জয় হয়েছে। মোট ১৩টি পদের মধ্যে এই পরিষদ ১০টি পদেই জয় লাভ করেছে।
নির্বাচনে ৪৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মোঃ রেজাউর রহমান এবং ৪৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম
অন্যান্য বিজয়ী পদসমূহ (রেজাউর-রফিকুল পরিষদ)
রেজাউর-রফিকুল পরিষদ থেকে আরও যারা জয়লাভ করেছেন
সহ-সভাপতি: মো: সাফি আহমেদ (মিঠু) ও মো: আতিকুল মাহবুব (সালাম) যুগ্ম সম্পাদক: মো: এনামুল হক (পান্না) লাইব্রেরী ও সমাজ কল্যাণ সম্পাদক মৌসুমী আকতার
কার্যকরী সদস্য (৪টি): ছালমা খাতুন, জেসমিন আকতার (শিখা), আব্দুল্লাহেল কাফী (২) ও মো: আল আমিন (রাসেল)
অপরদিকে, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ-সিরাজুল প্যানেল মোট ৩টি পদে জয়ী হয়েছে:
যুগ্ম সম্পাদক: মো: আবু বকর ছিদ্দিক (৩)
ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মো: শাফিকুর রহমান (শাফি) কার্যকরী সদস্য (১টি): মো: বাবুল রহমান
৮০ রুপায়ন টাওয়ার, লেভেল -৩ (লিফটের 3), কাকরাইল, ঢাকা 1000, সম্পাদক ও প্রকাশক: মোঃ শরিফুল আলম, সহ প্রকাশক: মোঃ ফারুক হোসেন । মোবাইল: 01604 872 968
Millennium NEWS BD