ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে আবারো গোলাগুলি

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ২, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারো গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ নিয়ে টানা আট রাত ধরে কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটলো। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও বৃহস্পতিবার রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনী টানা অষ্টম রাতেও বিনা উসকানিতে গুলি চালিয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়।

এই গুলির লক্ষ্য ছিল কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর-জম্মু ও কাশ্মিরের এই এলাকাগুলোর বিপরীতে থাকা ভারতীয় পোস্টগুলো। ভারতীয় সেনাবাহিনীও এই ৭৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে পাল্টা জবাব দিয়েছে।

এই গোলাগুলি এমন এক সময়ে হচ্ছে, যখন এপ্রিলের ২২ তারিখ পেহেলগামে ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপড়েন চরমে পৌছেছে। দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা শাস্তিমূলক পদক্ষেপও নিচ্ছে।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

মাওলানা রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় টাঙ্গাইলে মানববন্ধন

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মালয়েশিয়ায় বিশেষ দোয়া মাহফিল

মসজিদ-মাদরাসাসহ ৩৫০ ধর্মীয় প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিলো ভারত

রাজশাহীর দুর্গাপুরে জুলাই যোদ্ধার হাতে স্বাস্থ্য কার্ড হস্তান্তর

বগুড়া বার সমিতির নির্বাচনে রেজাউর-রফিকুল পরিষদের জয়জয়কার

বগুড়া-২ আসনে ভোটের আগে: জামায়াতের সাবেক নায়েবে আ

পাকিস্তানি বাহিনীর সঙ্গে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলিতে এক ভারতীয় সেনা নিহত

মালয়েশিয়ায় উই’র উদ্যোগে নারীদের জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মালয়েশিয়ার মাটিতে যেন এক টুকরো বাংলাদেশ

ভারত-পাকিস্তান সংঘাত-আমাদের ভাবার বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

সিরাজগঞ্জে নিহত ছাত্রদল নেতা সাম্যের মরদেহের অপেক্ষায় শোকার্ত স্বজনরা