ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

হিরো আলমের বিরুদ্ধে স্ত্রীর ১২ লাখ টাকার মামলা

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
মে ২৮, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ

হিরো আলমের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী রিয়ামনি। গত সোমবার পারিবারিক আদালতে দেনমোহর ও ভরণ-পোষণের জন্য ১২ লাখ টাকা দাবি করে এই মামলা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন রিয়া নিজেই।

তিনি বলেন, ‘আমাকে হিরো আলম ডিভোর্স দিয়েছে, মিডিয়ায় এমনটা বলে বেড়াচ্ছে। কিন্তু আমি এখনো তেমন কোনো কাগজ হাতে পাইনি। আমি এখন পর্যন্ত আইনত তার স্ত্রী। সে আমার খোঁজখবর নেয় না। তাই দেনমোহর ও ভরণ-পোষণের জন্য আদালতে মামলা করেছি।’

গত ১৭ এপ্রিল দুপুরে বগুড়ার এরুলিয়া এলাকায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে রিয়ামনির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে তার সঙ্গে সংসার না করার ঘোষণা দেন হিরো আলম। বগুড়া থেকে ঢাকায় ফিরেই রিয়ামনিকে ডিভোর্স দেবেন বলেও জানান হিরো আলম।

সেই সংবাদ সম্মেলনে হিরো আলম অভিযোগ করেন, তার মুমূর্ষু বাবাকে হাসপাতালে রেখে তিনি একমাস ধরে লড়াই করছিলেন। কিন্তু তার স্ত্রী রিয়ামনি একদিনও খোঁজ নিতে আসেনি। এমনকি বাবার মৃত্যুর পর মরদেহ দেখতেও আসেনি। এমন স্ত্রীর সঙ্গে সংসার করতে চান না তিনি।

১৫ এপ্রিল রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক মারা যান। ১৬ এপ্রিল বগুড়ার এরুলিয়ায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

ফরিদগঞ্জে কোরবানির ঈদ কে সামনে রেখে শেষ মূহুর্তের প্রস্তুতি নিচ্ছেন খামারিরা

চিনির জিলাপি বিক্রি করে সাবলম্বী আত্রাই মধুগুড়নই গ্রামের ইসরাফিল

আত্রাইয়ে ঈদ আনন্দে গ্রামীণ খেলার উৎসব

বিদেশি শ্রমিক শোষণের অভিযোগ অস্বীকার করলো মালয়েশিয়া

বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন চাঁদপুরের কৃতি সন্তান উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি বুধবার ধার্য

রৌমারীতে ইউনিয়ন পর্যায়ে যুব নেতাদের সাংগঠনিক উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পটিয়ায় সড়ক পরিবহন আইনে ১৪হাজার টাকা জরিমানা