ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

১০ মাসে ৩ দল বদল করে এখন এনসিপির নেতা

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জুন ১৫, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মাজহারুল ইসলাম মিন্টুকে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে।

শনিবার (১৪ জুন) দুপুরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম সাক্ষরিত মাদারগঞ্জ উপজেলা শাখার সমন্বয় কমিটি এনসিপির কেন্দ্রীয় ভেরিফাইড ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়। সেখানেই এনসিপির পদে মাজহারুলের নাম রয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর যুবলীগের নেতা মাজহারুল ইসলাম মিন্টু ২০২৪ সালের ২২ নভেম্বর উপজেলা গণঅধিকার পরিষদের কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য হন। এর প্রায় তিনমাস পর গত ১৮ ফেব্রুয়ারি জামালপুর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) যুগ্ম আহ্বায়ক বনে যান। এর প্রায় চার মাস পর শনিবার উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী হন।

চরপাকেরদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাফিজুর রহমান মুঠোফোনে জানান, মাজহারুল ইসলাম মিন্টু তার কমিটির সহসভাপতি। তিনি পদত্যাগ করেননি।

উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হামিদুর রহমান বলেন, মাজহারুল ইসলাম মিন্টু উপজেলা গণঅধিকার পরিষদের এক নাম্বার কার্যনির্বাহী সদস্য ছিলেন। তবে তার পছন্দমত পদ না পাওয়ায় মৌখিকভাবে পদত্যাগ করেছেন।

জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের আহ্বায়ক রুবেল আহমেদ বলেন, এনসিপির কমিটিতে মাজহারুল ইসলাম মিন্টুর নাম তিনি ফেসবুকে দেখেছেন। মিন্টু জিসাস থেকে পদত্যাগ করেননি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির যুগ্ম-আহ্বায়ক হিফজুর রহমান বকুল বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে রাজনীতি করার অধিকার সবারই আছে। তিনি যেহেতু বিএনপির সংগঠনে ছিলেন, এখন তার মনে হয়েছে এনসিপির সঙ্গে গণঅভ্যুত্থনারে স্পিরিটের কাজ করা উচিত। ওই প্রেক্ষাপটেই তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন।

যুবলীগের কমিটিতে ছিলেন না দাবি করে মাজহারুল ইসলাম মিন্টু বলেন, গণঅধিকার পরিষদ ও এনসিপিতে কে বা কারা তার নাম দিয়েছে তা জানেন না। তবে বর্তমানে তিনি জিসাসের সঙ্গে যুক্ত আছেন বলে স্বীকার করেছেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনায় সদ্য ঘোষিত ধানের শীষ এর ৫ কান্ডারী

ফরিদগঞ্জে দাড়িপাল্লা প্রতীকের জনসংযোগে ব্যস্ত জামায়াতের প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী

বগুড়া-২ আসনে ভোটের আগে: জামায়াতের সাবেক নায়েবে আ

সিরাজগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবিতে মানববন্ধন

পীরগঞ্জে নিষিদ্ধ পিরানহা বিক্রি; আইনের চোখে গুরুতর অপরাধ

দুই লাখ মানুষের দুর্ভোগ লাঘবে কাজিপুরে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ গঠন

খুলনা থেকে জাতীয় রাজনীতিতে সংরক্ষিত নারী আসনে আলোচনায় রোক্সার রহমান

নজরুল ছিলেন জাতীয় চেতনার অগ্রদূত

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখার কমিটি অনুমোদন

পীরগঞ্জে নীতিবান শিক্ষককে ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলে ষড়যন্ত্র ; নৈতিক সমাজব্যবস্থায় গভীর উদ্বেগ