ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

কাজিপুরের ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১৩, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ ধর্ষণ মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই আসামীর নাম আলমগীর কবির(৪৫)। তিনি উপজেলার কালিকাপুর গ্রামের শাহজামালের পুত্র। পেশায় তিনি ফ্লেক্সিলোড ব্যবসায়ী।

কাজিপুর থানায় করা বাদীর মামলাসূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় আসামী আলমগীর কবির মোবাইল ফোনে ফ্লেক্সিলোড দেবার কথা বলে মামলার বাদী একই এলাকার আসমা খাতুনকে (২২) নিজের মোটর সাইকেলে তুলে নেন। এরপর নিজের দোকানের দিকে না গিয়ে দূরে একটা ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে বাদীনিকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। গত ১১ মার্চ আসমা খাতুন বাদী হয়ে ধর্ষক আলমগীর কবিরকে আসামী করে কাজিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমণ আইনে একটি মামলা দায়ের করেন। ধর্ষণের ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকী প্রদান করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার দায়েরের পর থেকে আলমগীর কবির পলাতক ছিলেন। পরে গত সোমবার তথ্য প্রযুক্তি ও র্যাব ১১ এবং সিপিসি-২ এর সহায়তার কুমিল্লা জেলার বড়–রা উপজেলার ভিমরুল এলাকা হতে আসামীকে গ্রেপ্তার করে নিয়ে আসেন মামলার তদন্ত কর্মকর্তা কাজিপুর থানার অন্তর্গত নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির এসআই খন্দকার আতিকুর রহমান।

কাজিপুর থানার ওসি নূরে আলম জানান, আটক আলমগীরকে মঙ্গলবার সিরাজগঞ্জে কোর্টে প্রেরণ করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ভারতীয় মদসহ গ্রেফতার ০১

শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়তে স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

বগুড়ার শিবগঞ্জে জ্যাকেটের পকেটে ২ হাজার ইয়াবাসহ বাস যাত্রী আটক

বগুড়ায় ধান খেত থেকে বেকারি ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

জি.এস প্রার্থী মানিকের অশ্লীল কেলেঙ্কারি ফাঁস — গণ বিশ্ববিদ্যালয়ে ক্ষোভের আগুন

সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি চলছে

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের বৈঠক সম্পন্ন

পুঠিয়ার বিড়ালদহে ইসফা খাইরুল হক শিমুলের নেতৃত্বে বিশাল জনসভা

সলঙ্গায় ব্যবসায়ীর পাওনা টাকা চাওয়ায় ভুক্তভোগীর নামে আদালতে মামলা 

ঢাকা-৫ এ বিএনপির প্রার্থী আলহাজ্ব নবীউল্লা নবী এলাকাজুড়ে উৎসবের আমেজ