ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত, গ্রেফতার ৩

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ

ফরিদগঞ্জ চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই খাজা আহমেদ (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলেন মূল আসামি নুর মোহাম্মদ খান (৫০), তাঁর ভাই শাহজালাল (৪০) এবং শাহজালালের স্ত্রী আসমা বেগম (৩৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, ইজমালি জমির রাস্তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার রাতে এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছোট ভাই নুর মোহাম্মদ হাতুড়ি দিয়ে বড় ভাই খাজা আহমেদকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। খাজা আহমেদের স্ত্রী ও স্বজনরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ্ আলম বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। মূল আসামি নুর মোহাম্মদ খানসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

রায়গঞ্জে তিন ফসলী জমিতে কোম্পানি তৈরির প্রতিবাদে ও আবাদি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন 

নেত্রকোনার বারহাট্টা উপজেলা শাখার বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

মদনপুর- মদনগঞ্জ সড়কটি এখন পথচারীদের জন্য এক সাক্ষাৎ মরণফাঁদ

অন্ধকার ঘরে ৬ দিন: বিএনপি ও যুবদল নেতাদের গুম করে পুলিশি নাটক”

কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার

মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ ৬৬২ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের সামাজিক সুরক্ষায় কর্মশালা

১৮কেজি গাজা ও মোটরসাইকেল সহ ৪জন গ্রেফতার

নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র কলেজ পড়ূয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫ পেয়েও ভর্তি পরীক্ষায় ফেল, শরীরে আগুন দিয়ে আত্মহত্যা