ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বগুড়ার কৃতী সন্তান আখতার ফরহাদ জামান ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নিযুক্ত

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ৬, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ


মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান আখতার ফরহাদ জামান। আইন অঙ্গনে তার দীর্ঘ ও সফল কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ এই গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগ নিশ্চিত হলো।

​রাষ্ট্রপতির আদেশক্রমে তার নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন।

​আখতার ফরহাদ জামান ১৯৯৭ সালে বাংলাদেশ বার কাউন্সিলে একজন আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর ২০০১ সালে তিনি হাইকোর্ট বিভাগে এবং সর্বশেষ ২০২৪ সালের ০২ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত হন। আইন পেশায় তিনি দক্ষতা ও সুনামের সাথে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যাংকের পরামর্শক ও প্যানেল আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করেছেন।

​তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও এলএলবি ডিগ্রি লাভ করেন। তার পিতা ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এস. আফজাল হোসেন।

​পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি মেজো। তার সহোদরদের মধ্যে বড় বোন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বড় ভাই বগুড়া ক্যান্টনমেন্ট কলেজের অধ্যাপক হিসেবে স্ব-স্ব কর্মক্ষেত্রে সুপরিচিত।

​বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার আদি বাসিন্দা আখতার ফরহাদ জামানকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়ায় ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সাবেক কাউন্সিলর মো. এরশাদুল বারী এরশাদ এই নিয়োগকে ওয়ার্ডবাসীর জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে তার জন্য শুভকামনা জানিয়েছেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় সাবাহ প্রদেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণ

দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়: গয়েশ্বর চন্দ্র রায়

ইলিশ রক্ষায় আজ থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর

বগুড়া শিবগঞ্জ ৪ কেজি গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার

করির খোঁজে গিয়ে সাভারে ২৪ বছরের নারী গণধর্ষণের শিকার

পররাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

শিয়ালকোলের ইউপি সদস্য আব্দুস সালামের উদ্যোগে তিনটি গ্রামীণ রাস্তার উন্নয়নে জনতার মুখে হাসি

চার দাবিতে সোহরাওয়ার্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু

প্রায় ৭ মাস আগে বিএনপি কার্যালয় ভাঙ্গচুরের অভিযোগে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন গ্রেপতার

ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫