ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারে অগ্নিকাণ্ড

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ১, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ণ

মো: এলাহী মালয়েশিয়া

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস টাওয়ার থ্রিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে টাওয়ারের একটি রেস্টুরেন্টে হঠাৎ আগুন লাগে। দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে অগ্নিনির্বাপক বাহিনী। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।সেন্টুল ফায়ার অ্যান্ড রেসকিউ প্রধান মোহাম্মদ হাফিজান হাসান জানান, শনিবার সকাল ৬টা ৪১ মিনিটে জরুরি কল পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনটি স্টেশন—সেন্টুল, জালান তুন রাজাক এবং জালান হাং তুয়া—থেকে ৩৫ জন অগ্নিনির্বাপক কর্মী ঘটনাস্থলে পাঠানো হয়। মাত্র দুই ঘণ্টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।হাফিজান বলেন, রেস্টুরেন্টটি তখন বন্ধ ছিল এবং ভেতরে কোনো কর্মী বা গ্রাহক উপস্থিত ছিলেন না। প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটিকেই সম্ভাব্য কারণ হিসেবে ধরা হচ্ছে, তদন্তের জন্য রেস্টুরেন্টটি আপাতত বন্ধ রাখা হয়েছে।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে টাওয়ার ৩–এর প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও কেএলসিসি এলাকার আশপাশে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ দর্শনার্থীদের বিকল্প পথে সরিয়ে দেয়।শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আকাশে ঘন কালো ধোঁয়া উড়ছে টাওয়ার ৩–এর ওপরের দিক থেকে। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় অনলাইনে, যা কুয়ালালামপুরবাসীর মধ্যে স্বল্প সময়ের জন্য উদ্বেগ তৈরি করে।কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শন চলছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বগুড়ায় ছুটি নিয়ে বাড়ীতে এসে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

চিনির জিলাপি বিক্রি করে সাবলম্বী আত্রাই মধুগুড়নই গ্রামের ইসরাফিল

গোলবন্যার ম্যাচেও মায়ামিকে জেতাতে পারলেন না মেসি

শাহজাদপুরে বাসদের লাল পতাকা মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

সলঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস পালিত

৫৩ বছরে আমরা বহু নেতা দেখেছি আমাদের ভাগ্যের পরিবর্তন দেখিনি-ড. আতিক মুজাহিদ

ঘুষ না দেওয়ায় নিয়োগবঞ্চিত প্রথম স্থান অধিকারী, ডিসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা: বগুড়ায় নিয়োগ কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা

সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের

কর্মব্যস্ততার মাঝে প্রাণের ছোঁয়া: রংপুরে টিএমএসএস কর্মীদের মিলনমেলার মহোৎসব

নিজামীর ফাঁসির রাতেই আ. লীগের ‘পতন’!