ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

আ.লীগ কার্যালয় এখন মাদক-দেহব্যবসার আখড়া

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৫, ২০২৫ ৭:৩১ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ক্ষমতা হারানোর পর ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত আওয়ামী লীগ দলটির প্রধান কার্যালয়কে ঘিরে উঠেছে নানা অভিযোগ। একসময় যেখানে দলীয় নেতাকর্মীদের ভিড় লেগে থাকত, আজ সেই ভবনে সাধারণ মানুষ প্রবেশ করে পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করছে নিচতলা।,

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, কার্যালয়ের চারপাশে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ, এবং উপরের তলাগুলোতে দেখা যাচ্ছে মাদকসেবী ও ভবঘুরেদের বিচরণ। কেউ কেউ বলছেন, সেখানে চলছে মাদক সেবন ও দেহ ব্যবসা। ভবনের ভেতরে ছোট ছোট ঘরে কাঁথা-বালিশ ও বিছানাসহ থাকার ব্যবস্থাও দেখা গেছে। এমন পরিস্থিতিতে কেউ ভিডিও করতে চাইলে বাধা দেওয়া হচ্ছে, এমনকি অনেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন মুখ লুকিয়ে।

একজন বলেন, “আগে এখানে ঢুকার সুযোগ ছিল না। ভিআইপি নেতারা আসতেন, সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হতো না। এখন রিকশাওয়ালারা প্রস্রাব করে চলে যায়।”

আরেকজন বলেন, “আমার দাদা-বাবা সবাই আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। আজকের দৃশ্য দেখে কষ্ট লাগে। নেতারা নেই, ভবনের অস্তিত্বই যেন বিলীন।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি ভবনের পতন নয়, বরং দীর্ঘদিনের একদলীয় আধিপত্যের পর সাধারণ মানুষের ক্ষোভ, হতাশা ও বঞ্চনার একটি প্রতীকী প্রতিফলন। এই ভবনটি একসময় যেভাবে ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল, এখন তা যেন একটি পরিত্যক্ত পরিসর—যেখানে অনৈতিক কার্যক্রমও ঘটছে বলে অভিযোগ।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

এনসিপির আনন্দ মিছিল ও আওয়ামী নাশকতা বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে আজ যোগদান করলেন নতুন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ

সড়ক শৃঙ্খলা ফেরাতে ফরিদগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযান

১৩ মে’র আগে স্বস্তি নেই টাঙ্গাইলে তীব্র তাপদাহ জনজীবন বিপর্যস্ত

সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে ২০ মে দিনব্যাপী প্রতীকী কলম বিরতির ঘোষণা

সাভারে সাংবাদিক আলী রেজা রাজুকে অপহরণ ও বিবস্ত্র করে ভিডিও ধারণ

পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ

সাভারে সাংবাদিকের স্ত্রীকে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ, আ.লীগ নেতা মানিক ও তার বাহিনীর নারকীয় হামলা

‘আমি খুশি, আল্লাহ তারারে শান্তিতে রাখুক’।গৃহহীন- আপনজন বিহীনশুক্কুরী বেগম

দুই লাখ মানুষের দুর্ভোগ লাঘবে কাজিপুরে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ গঠন