ঢাকা আজ সোমবার, ২০শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ২০শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বইমেলায় রুবিনা আলমগীরের “অপূর্ণতা”

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
মার্চ ৬, ২০২৬ ৩:০৭ পূর্বাহ্ণ


বিনোদন প্রতিবেদক
অমর একুশে বইমেলা ২০২৬ এ প্রকাশ পেলো লেখিকা রুবিনা আলমগীরের উপন্যাস ” অপূর্ণতা”। সত্য ঘটনা অবলম্বনে রচিত এই উপন্যাসটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা পুথিপ্রকাশ। পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত পুথিপ্রকাশের ৩২৩-৩২৪ নাম্বার স্টলে। এটি লেখিকার তৃতীয় উপন্যাস। এর আগে, ২০২৪ এর বইমেলায় প্রকাশিত হয় লেখিকার প্রথম উপন্যাস “আত্মকান্না” ও ২০২৫ এর মেলায় প্রকাশিত হয় দ্বিতীয় উপন্যাস “দীর্ঘশ্বাস”। দুটি বই-ই প্রকাশ করে জোনাকী প্রকাশনী। তৃতীয় উপন্যাস “অপূর্ণতা” নিয়ে রুবিনা আলমগীর জানান, এই সমাজে মেয়েদের অগ্রযাত্রাকে সুকৌশলে আটকে রাখা হয়। মেয়েদেরকে বাঁকা চোখে দেখার পাশাপাশি সকল ভালো কাজে নিরুৎসাহিত করাই যেন সমাজের মানুষদের কাজ। এই সমাজে মেয়েদের থামিয়ে দেয়ার জন্য সর্বশেষ অস্ত্র হিসেবে চরিত্রে আঘাত করা হয়। আজ আর দুনিয়াতে নিঃস্বার্থভাবে কেউই ভালোবাসে না। নারীর অগ্রযাত্রা প্রতি পদে পদে বাধার সম্মুখিন। নারীর এগিয়ে যাওয়ার পথে ঘুনেধরা সমাজের প্রতিবন্ধকতা নিয়েই রচিত হয়েছে “অপূর্ণতা” উপন্যাসটি।
বইটি সবশ্রেণীর পাঠকদের দ্বারা সমাদৃত হবে বলে আশা প্রকাশ করেন প্রকাশক সুজন বিশ্বাস।
এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে রুবিনা আলমগীর অভিনীত দুটি সিনেমা ও নিজ কন্ঠে গাওয়া ৫টি গান। এছাড়া নিজের সংগঠন অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কাজ ও লেখালেখি নিয়েই কাটছে তার বর্তমান সময়।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বারহাট্টায় কমিউনিটি ফোরাম ও স্থানীয় স্টোক হোল্ডারদের নিয়ে সভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ইউএনও সুলতানা রাজিয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নজরুল ছিলেন জাতীয় চেতনার অগ্রদূত

সিরাজগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত

নিজ দেশের শিখ সম্প্রদায়ের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়লো ভারত

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অনুমোদন প্রদান।

ইরানের সাথে চতুর্থ দফা পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

তিন প্রকৌশলীর গোপন সমঝোতায় গচ্চা ৫শ কোটি টাকা

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন

সলঙ্গায় ব্যবসায়ীর পাওনা টাকা চাওয়ায় ভুক্তভোগীর নামে আদালতে মামলা