ঢাকা আজ রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

কুড়িগ্রামে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন করবেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু শাহিনুল ইসলাম লিটনঃ কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে আগামীকাল ( ১০ মে) রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু ( এমপি)। “আরাজী পলাশবাড়ী মৌজার দাশেরহাট ছড়া থেকে এসিল্যান্ড সংযোগ খাল পর্যন্ত পুনঃখনন” শীর্ষক এ প্রকল্পের আওতায় প্রায় ২ কিলোমিটার খাল পুনঃখননের কাজ করা হবে। চলতি অর্থবছরের মধ্যেই প্রকল্পের কাজ শুরু ও সমাপ্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্প সূত্রে জানা গেছে, শ্রমিক ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ২৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা। এ প্রকল্পে ১১৯ জন শ্রমিক ৪০ দিন কাজ করবেন। এছাড়া ২৫ লাখ ৯১ হাজার ৯৫৫ টাকা ব্যয়ে ৩ টি কালভার্ট নির্মাণ, ভেকুর মাধ্যমে মাটি কাটা, বৃক্ষরোপণ, লেভেলিং ও ড্রেসিংয়ের কাজ করা হবে। সব মিলিয়ে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৫৩ হাজার ৯৫৫ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ( ইজি পিপি) প্রকল্পের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এদিকে প্রকল্প উদ্বোধনকে সামনে রেখে আজ শনিবার দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন এবং প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা।

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
মে ৯, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ

কমেন্ট করুন

Letest Millennium NEWS

আইআইইউএম অ্যালামনাই বাংলাদেশের পুনর্মিলনী অনুষ্ঠিত,সংবর্ধিত হলেন এমপি ড. আতিকুর রহমান মুজাহিদ শাহিনুল ইসলাম লিটনঃ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM) অ্যালামনাই বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘গেট-টুগেদার ২০২৬’ ও নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মহাখালীর রাওয়া (RAOWA) কমপ্লেক্সের স্কাইলাইন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইআইইউএম-এর একজন গর্বিত অ্যালামনাই সদস্য হিসেবে জাতীয় সংসদে নির্বাচিত হওয়ায় তাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার হাইকমিশনার এইচ.ই. মোহা. শুহাদা ওসমান, মালদ্বীপের হাইকমিশনার এইচ.ই. শিউনিন রশিদ এবং সংসদ সদস্য কায়সার মোহাম্মদ শামীম। আইআইইউএম অ্যালামনাই বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ও সিটি ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর ড. কাজী শাহদাত কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তারা তাদের বক্তব্যে অ্যালামনাই সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য এবং জাতীয় উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে আইআইইউএম-এর প্রাক্তন শিক্ষার্থীরা দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে বিশেষভাবে উল্লেখ করা হয় যে, বর্তমান জাতীয় সংসদে ড. এ. এন. এম. এহসানুল হক মিলন, ড. আতিকুর রহমান মুজাহিদ এবং কায়সার মোহাম্মদ শামীম—এই তিনজনই আইআইইউএম-এর প্রাক্তন শিক্ষার্থী হিসেবে প্রতিনিধিত্ব করছেন, যা অ্যালামনাই সংগঠনের জন্য গর্বের বিষয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে নৈশভোজের মাধ্যমে বর্ণাঢ্য এ আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত আইআইইউএম-এর বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর পুরোনো সহপাঠীদের মিলনে পুরো অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
কুড়িগ্রামে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন করবেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু শাহিনুল ইসলাম লিটনঃ কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে আগামীকাল ( ১০ মে) রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু ( এমপি)। “আরাজী পলাশবাড়ী মৌজার দাশেরহাট ছড়া থেকে এসিল্যান্ড সংযোগ খাল পর্যন্ত পুনঃখনন” শীর্ষক এ প্রকল্পের আওতায় প্রায় ২ কিলোমিটার খাল পুনঃখননের কাজ করা হবে। চলতি অর্থবছরের মধ্যেই প্রকল্পের কাজ শুরু ও সমাপ্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্প সূত্রে জানা গেছে, শ্রমিক ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ২৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা। এ প্রকল্পে ১১৯ জন শ্রমিক ৪০ দিন কাজ করবেন। এছাড়া ২৫ লাখ ৯১ হাজার ৯৫৫ টাকা ব্যয়ে ৩ টি কালভার্ট নির্মাণ, ভেকুর মাধ্যমে মাটি কাটা, বৃক্ষরোপণ, লেভেলিং ও ড্রেসিংয়ের কাজ করা হবে। সব মিলিয়ে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৫৩ হাজার ৯৫৫ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ( ইজি পিপি) প্রকল্পের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এদিকে প্রকল্প উদ্বোধনকে সামনে রেখে আজ শনিবার দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন এবং প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা।
শ্রমিক সংকটে বিপাকে দিনাজপুরের কৃষক, কাটেনি ২০ হাজার হেক্টর জমির ধান
কুড়িগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন শাহিনুল ইসলাম লিটনঃ কুড়িগ্রাম নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৮ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে আই লাভ কুড়িগ্রাম চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদর-এ-খুদা, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান হাসিব, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি আমিমুল ইহছান প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী তুলে ধরে আলোচনা করেন। এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা রবীন্দ্র সংগীত, কবিতা আবৃতি ও শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বন্ধুত্ব ডোনার সোসাইটি অব বাংলাদেশ এর জনসচেতনতামূলক কর্মসূচি

ভারত যেকোনো সময় নিয়ন্ত্রণরেখায় হামলা চালাতে পারে: খাজা আসিফ

শ্রমিক সংকটে বিপাকে দিনাজপুরের কৃষক, কাটেনি ২০ হাজার হেক্টর জমির ধান

রায়গঞ্জে বহিষ্কৃত উপাধ্যক্ষ লুৎফর রহমানের আবারো কলেজে যোগদানের অপচেষ্টা 

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে ২১ বাংলাদেশি আটক

ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫

সুদের টাকার জন্য দগ্ধ গৃহবধূ শাহনাজ বেগমের মৃত্যু, ক্ষোভে অভিযুক্তের ঘরে লুটপাট ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

শারদীয় দুর্গোৎসব শুরু আজ

সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে: সালাহউদ্দিন আহমেদ