ঢাকা আজ শনিবার, ৯ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৯ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

শ্রমিক সংকটে বিপাকে দিনাজপুরের কৃষক, কাটেনি ২০ হাজার হেক্টর জমির ধান

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
মে ৯, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলায় চলতি বোরো মৌসুমে জনবল সংকট ও কৃষি যান্ত্রিক মেশিনের অভাবে প্রায় ২০ হাজার হেক্টর জমির পাকা ধান এখনো মাঠে পড়ে রয়েছে। জেলার ১৩টি উপজেলায় একযোগে ধান কাটার মৌসুম শুরু হলেও পর্যাপ্ত শ্রমিক ও হারভেস্টার মেশিন না থাকায় কৃষকরা চরম বিপাকে পড়েছেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলায় বোরো ধানের ভালো ফলন হয়েছে। তবে একই সময়ে অধিকাংশ এলাকায় ধান পাকায় শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করেছে। অন্যদিকে প্রয়োজনের তুলনায় কম সংখ্যক কম্বাইন হারভেস্টার ও রিপার মেশিন থাকায় দ্রুত ধান কাটা সম্ভব হচ্ছে না।

কৃষকদের অভিযোগ, শ্রমিকের মজুরি অনেক বেড়ে গেছে। একজন শ্রমিকের দৈনিক মজুরি ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। তারপরও সময়মতো শ্রমিক পাওয়া যাচ্ছে না। এতে পাকা ধান ঝড়ে পড়া ও বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

ফুলবাড়ী উপজেলার মোঃ ফাহিম নামে কৃষক জানান, “ধান পাকলেও শ্রমিক ও মেশিনের অভাবে সময়মতো কাটতে পারছি না। এছাড়াও জমিতে পানি জমে রয়েছে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এভাবে আর কয়েকদিন বৃষ্টি হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।”

জেলার বিভিন্ন এলাকায় কৃষি বিভাগের পক্ষ থেকে হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটার কার্যক্রম চালানো হলেও চাহিদার তুলনায় তা খুবই কম বলে জানিয়েছেন কৃষকরা।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দ্রুত ধান কাটতে বিভিন্ন উপজেলা থেকে অতিরিক্ত শ্রমিক ও কৃষি যন্ত্রপাতি আনার চেষ্টা চলছে। পাশাপাশি কৃষকদের কম্বাইন হারভেস্টার ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।

কৃষকরা দ্রুত সরকারি সহযোগিতা ও পর্যাপ্ত কৃষি যন্ত্রপাতি সরবরাহের দাবি জানিয়েছেন, যাতে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আগেই মাঠের ধান নিরাপদে ঘরে তোলা সম্ভব হয়।

দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় চলতি বোরো মৌসুমে এখনও শতভাগ ধান মাঠ থেকে কেটে ঘরে তুলতে পারেননি কৃষকেরা। এরই মধ্যে বাজারে ধানের দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।

কৃষকদের অভিযোগ, শ্রমিক সংকট ও কৃষি যন্ত্রপাতির অভাবে ধান কাটতে দেরি হচ্ছে। অন্যদিকে বাজারে ধানের দাম হঠাৎ কমে যাওয়ায় উৎপাদন খরচ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। অনেক কৃষক বলছেন, ধান কাটার খরচ, শ্রমিকের মজুরি ও সার-বীজের দাম বাড়লেও সেই তুলনায় ধানের ন্যায্যমূল্য মিলছে না।

ফুলবাড়ীর উপজেলা এক কৃষক জানান, “এখনও সব ধান কাটতে পারিনি। এর মধ্যেই ধানের দাম কমে গেছে। এতে আমাদের লোকসানের আশঙ্কা বাড়ছে।” কৃষকরা দ্রুত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

কমেন্ট করুন

Letest Millennium NEWS

শ্রমিক সংকটে বিপাকে দিনাজপুরের কৃষক, কাটেনি ২০ হাজার হেক্টর জমির ধান
কুড়িগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন শাহিনুল ইসলাম লিটনঃ কুড়িগ্রাম নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৮ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে আই লাভ কুড়িগ্রাম চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদর-এ-খুদা, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান হাসিব, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি আমিমুল ইহছান প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী তুলে ধরে আলোচনা করেন। এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা রবীন্দ্র সংগীত, কবিতা আবৃতি ও শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বন্ধুত্ব ডোনার সোসাইটি অব বাংলাদেশ এর জনসচেতনতামূলক কর্মসূচি
দূরত্ব কমলেও ভোগান্তি কমেনি মাওলানা ভাসানী সেতুর সুফল পাচ্ছেন না চিলমারী-উলিপুরবাসী

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

লন্ডন থেকে ভিডিও বার্তায় ছাত্র-জনতার আন্দোলনে ইলিয়াস কাঞ্চনের সমর্থন

টাঙ্গাইলে ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৫ বাংলাদেশিস অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

রাজস্থান-পাঞ্জাবে সতর্কতা, পুলিশের ছুটি বাতিল

নেত্রকোণায় ব্যাপক সাড়া জাগানো ব্রি ধান-১০৩ এর নমুনা শস্য কর্তন উদ্বোধন ও মাঠ দিবস অনুষ্ঠিত

ভারতীয় রাফায়েল ধ্বংসে সামরিক বিশ্লেষকদের বিস্ময়

বগুড়ায় বিশ্ব শিক্ষক দিবস – ২০২৫ উদযাপন

প্লাস্টিক দূষণ কমালেই দেশ এগিয়ে যাবে টেকসই ও সবুজ অর্থনীতির দিকে

ফরিদগঞ্জের শোল্লা বাজারে জামায়াতে ইসলামী’র গণসংযোগ অনুষ্ঠিত

পার্থ সারথী সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন -সেলিম উদ্দীন বাহারী