ঢাকা আজ বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
আজ ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

কুড়িগ্রামে দলীয় ইফতার মাহফিলে অনুপস্থিত বিএনপির দুই নেতা,ফেসবুক পোষ্টে দেখা মিললো এনসিপি’র ইফতারে

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
মার্চ ১১, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ


‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ

‎কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও দোয়া কামনা অনুষ্ঠিত হয়।জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম দলীয় ইফতার মাহফিল ছেড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক ইফতার অনুষ্ঠানে উপস্থিত হন তিনিসহ আরেক নেতা জেলা আহবায়ক কমিটির সদস্য সাবেক পৌর মেয়র মোঃ আবু বক্কর সিদ্দিক।নিজ দলের অনুষ্ঠান ছেড়ে এনসিপি’র অনুষ্ঠানে যোগ দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও  দলীয় অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

‎মঙ্গলবার (১০ মার্চ) পৌর শহরের কুড়িগ্রাম পিটিআই হলরুমে এনসিপি’র ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগদেন ওই দুই নেতা।শুধু তাই নয় শফিকুল ইসলাম বেবু নিজের ফেসবুক আইডিতে ওই অনুষ্ঠানের ছবি পোষ্ট করে জানান “আন্তরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পিটিআই হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।”


‎দলীয় সুত্রে জানা গেছে,আজকে জেলা বিএনপি’র অনুষ্ঠিত হওয়া ইফতার মাহফিলকে সাফল্য করতে জেলা বিএনপি প্রস্তুতিসভা,দাওয়াত কার্ডের মাধ্যমে নেতাকর্মীদের অবহিত করা হয়েছিল।এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নিলেও দলের গুরুত্বপূর্ণ পদে থাকা যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবুর ও জেলা কমিটির সদস্য সাবেক মেয়র মোঃ আবু বক্কর সিদ্দিক অনুপস্থিতি ছিলেন। এ ঘটনায় জেলা উপজেলার নেতাকর্মীদের মধ্যে বিস্ময় ও ক্ষোভ রাজনৈতিক মহলেও শুরু হয় তীব্র বিতর্ক।জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকেও দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থেকে অন্য একটি রাজনৈতিক দলের অনুষ্ঠানে অংশগ্রহণ করা দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসাবে দেখছেন জেলার নেতাকর্মীরা।

‎জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল ইহছান বলেন“দলের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের আচরণ নেতাকর্মীদের মাঝে শুধু হতাশা তৈরি করে নাই তিনি দলের আদর্শিক ভাবমূর্তিও নষ্ট করেছেন।এ ঘটনায় আলোকিত কুড়িগ্রাম নামের একটি ফেসবুক পোষ্ট শেয়ার করেন তিনি।



‎জেলা বিএনপির ২নং যুগ্ম আহবায়ক অধ্যাপক মোঃ হাসিবুর রহমান হাসিব বলেন,আজকের ইফতার মাহফিলটি মুলত দেশবাসীর মঙ্গল কামনা ও জিয়া পরিবারের জন্য দোয়ার অনুষ্ঠান ছিলো।দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে সৌহার্দ্যপূর্ন ভাবে অনুষ্ঠানটি করেছেন।এরকম অনুষ্ঠানে মোঃ শফিকুল ইসলাম বেবু’র উপস্থিতি শ্রেয় ছিল।


‎জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান বলেন,মোঃ শফিকুল ইসলাম বেবুর বিরুদ্ধে নেতাকর্মীরা প্রতি নিয়ত বিভিন্ন অভিযোগ করে আসছিলো।প্রমানও পেযেছিলাম তবে সেগুলো আমলে নেই নাই।আজকের কর্মকান্ডটি প্রমান করে ইতিপূর্বে দলকে বিতর্কিত করার ঘটনাগুলোর সাথে তিনি জড়িত।দলের স্বার্থে নয়,এতদিন নিজের স্বার্থেই চলেছেন।

‎শফিকুল ইসলাম বেবু’র বিরুদ্ধে দলীয় কোন পদক্ষেপ নেয়া হবে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন,অভিযোগগুলো কেন্দ্রীয় পর্যায়ে অবহিত করা হবে।দলের সিদ্ধান্ত চুড়ান্ত সিদ্ধান্ত বলে জানান তিনি।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি