ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

চলতি বছর মালয়েশিয়ায় ৪৫ হাজর ৪৪৭ অভিবাসীকে গ্রেফতার

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ১৯, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ

মো: এলাহী মালয়েশিয়া

মালয়েশিয়ায় চলতি বছর বিভিন্ন অপরাধে ৪৫ হাজার ৪৪৭ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। পাশাপাশি এক হাজার ৯৩১ জন নিয়োগদাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এ তথ্য জানান। গ্রেফতারদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। দাতুক জাকারিয়া শাবান জানান, বছরের শুরু থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়াজুড়ে ১২ হাজার ৪৬২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে দুই লাখ ১৩ হাজার ৪৫৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্যে বিভিন্ন অপরাধে ৪৫ হাজার ৪৪৭ জনকে গ্রেফতার এবং এক হাজার ৯৩১ জন নিয়োগদাতাকে আইনের আওতায় আনা হয়। ইমিগ্রেশনপ্রধান আরও জানান, ধরা পড়া অপরাধগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বৈধ ভ্রমণ নথি না থাকা, পাসের অপব্যবহার। অন্যান্য অপরাধের মধ্যে রয়েছে মাদক সংশ্লিষ্ট। দাতুক জাকারিয়া শাবান বলেন, এসব অপরাধে জড়িতদের ক্ষেত্রে পিএলকেএস বাতিল, পুনর্বাসন, এবং নির্বাসন (ডিপোর্ট) কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পিএলকেএস অপব্যবহার করে বিভিন্ন খাতে কাজ করার ঘটনাও বাড়ছে। এ ধরনের অপকর্মের পেছনে থাকা দালালচক্র শনাক্তে ইমিগ্রেশন ইতোমধ্যে বিশেষ নজরদারি ও তদন্ত শুরু করেছে বলেও জানান ইমিগ্রেশন মহাপরিচালক।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প, ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা উদ্যোগের নতুন সম্ভাবনার ইঙ্গিত

নেত্রকোনার মোহনগঞ্জে শ্যামা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

সাভারে মাংস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা নগদ অর্থ ও গরু লুট

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

কামারখন্দে ইউএনওর নির্দেশে মসজিদের এসি বন্ধ, মুসল্লিদের বিক্ষোভ

বগুড়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন

ঢাকা-৪ এ বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিনএলাকায় তৈরি হয়েছে এক আনন্দমুখর পরিবেশ

নির্বাহী প্রকৌশলীর চূড়ান্ত নোটিশ টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন

শ্রীবরদীতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ

সাভারে সাংবাদিককে বিবস্ত্র করা ভিডিও ভাইরাল, প্রকাশ্যে ঘুরছে সন্ত্রাসীরা