ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

জবিস্থ নটরডেমিয়াম সোসাইটির সভাপতি- সজিব খান, সম্পাদক- আরাফ নির্বাচিত

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ১১, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ

নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির ২০২৫–২৬ সেশনের কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন নটরডেমিয়ান এবং বর্তমান জবিয়ানদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি পদে শাহবাজ খান সজিব এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলী আহাম্মেদ আরাফ। মোট নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সাংগঠনিক সম্পাদক (যৌথ) মোঃ মাহিম হোসেন ও ইবনে আহাদ,কোষাধ্যক্ষ মোঃ ইউসুফ,জনসংযোগ সম্পাদক রাফাজ হাসান রাইয়ান,দপ্তর সম্পাদক মোঃ মুজতবা রাফিদ,কার্যনির্বাহী সদস্য মোঃ জাহিদ হাসান, মোঃ জুলকারনাইন, মোঃ নাজমুল হক অনন্ত ও আরাফাত হোসেন তৌসিন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলী আহাম্মেদ আরাফ বলেন, “আমাদের এই সংগঠন বিগত দিনগুলোতে যেভাবে শিক্ষার্থীদের কল্যাণে এবং দেশের জরুরি মুহূর্তে আর্তমানবতার সেবায় কাজ করে এসেছে, সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই। শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচন সফল হয়েছে। নির্বাচন নিয়ে অতিরিক্ত নির্বাচন কমিশনার ইয়াছিন আরাথ বলেন,”নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটি ২০২৫-২০২৬ কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৮১টি ভোটের মধ্যে মাত্র ৬টি ভোট বাতিল হওয়া এবং ভোটারদের ব্যাপক উৎসাহ এই নির্বাচনের গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতাকে আরও উজ্জ্বল করেছে। এজেন্টদের সার্বক্ষণিক উপস্থিতি এবং তাদের নির্বাচন কমিশনের কার্যক্রমের প্রতি সন্তোষ নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থার প্রতীক।”

সংগাঠনের প্রধান উপদেষ্টা মোঃ মামুন ভুঁইয়া বলেন, “প্রতিবছর নির্বাচনের মাধ্যমে আমরা নতুন নেতৃত্ব বাছাই করি; এতে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের চর্চা প্রতিষ্ঠিত হয়। নটরডেমিয়ান সোসাইটি শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়-কেন্দ্রিক নয়—দেশের ক্রান্তিলগ্নে এটি সবসময়ই ইতিবাচক ভূমিকা রেখে এসেছে। সংগঠনটি সারাবছর সদস্যদের নিয়ে বিভিন্ন ধরনের সমাজকল্যাণমুখী ও শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ব্যাংক খাতে মাসে ১ লাখ ৮১ হাজার কোটি টাকার তারল্য সহায়তা কেন্দ্রীয় ব্যাংকের

নেত্রকোণায় স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ৩১ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নির্বাচিত

কাজিপুরে কৃষকের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

তথ্যসচিব তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প ও বাংলাদেশ বেতারের ময়মনসিংহ কার্যালয় পরিদর্শন

চলতি বছর মালয়েশিয়ায় ৪৫ হাজর ৪৪৭ অভিবাসীকে গ্রেফতার

পরকীয়ার জেরে ব্যবসায়ী স্বামীকে ১৫টি ঘুমের ঔষধ খাইয়ে খুন, স্ত্রী ও প্রেমিক গ্রেপ্তার

মালয়েশিয়ায় পৃথক অভিযানে ৪৫ বাংলাদেশি আটক

বহির্বিশ্বে সীমিত হয়ে আসছে বাংলাদেশীদের গন্তব্য

ইলিশ রক্ষায় আজ থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর