ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

নরসিংদী-৪ শাপলা কলির প্রচারণায় নেমেছেন মুনাওয়ার রিয়াজ মুন্না

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ২০, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ণ

নরসিংদী-৪ শাপলা কলির প্রচারণায় নেমেছেন মুনাওয়ার রিয়াজ মুন্না

মনোহরদী( নরসিংদী) প্রতিনিধি:জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন মুনাওয়ার রিয়াজ মুন্না।

এ উপলক্ষ্যে এলাকায় ব্যাপক প্রচারণা ও গণসংযোগ করছেন তিনি। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যানার, পোস্টার ও ফেস্টুন টানানো হয়েছে। তার সৌজন্যে কয়েকটি স্থানে মোটর শোভাযাত্রা, শেখ হাসিনার রায় পরবর্তী শোকরানা মিছিল ও গণ মিষ্টিমুখ কর্মসূচি পালিত হয়েছে।

মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের এক উচ্চ শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি। তার পিতা মনোহরদী সরকারি কলেজের সহকারি অধ্যাপক আবুল ফজল মো: রিয়াজ উদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন তিনি।

শৈশবকাল থেকেই শিক্ষা, সংস্কৃতি, সাংবাদিকতা সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে যুক্ত তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক , নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির সহ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ফ্যাসিবাদের আমলে কারাবরণ ও গুলির শিকার হতে হয়েছে প্রতিবাদী ও নির্ভীক এ তরুণকে। করোনা মহামারীতে জেলাজুড়ে ত্রাণ ও অক্সিজেন সেবা পৌঁছে দিয়ে মানুষের নজর কাড়েন তিনি। অসহায় মানুষকে পুনর্বাসন, নলকূপ ও সোলার বাতি স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ-মাদরাসায় বিভিন্ন অনুদান দিয়ে থাকেন তিনি।

তার সততা ও যোগ্যতার কারণে গণমানুষের মুখে আলোচনায় রয়েছেন। আগামী নির্বাচনে নরসিংদী-৪ আসনে এনসিপির মনোনয়ন পেলে তিনি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন বলে তাঁর মনে করছেন তাঁর সমর্থকেরা।

এ বিষয়ে মুনাওয়ার রিয়াজ মুন্না বলেন, অর্থ ও পেশি শক্তিকে চ্যালেঞ্জ করে নতুন ধারার রাজনীতি চালু করেছে এনসিপি। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার শপথ নিয়েছি। আধুনিক নাগরিক জীবনমান ও অবকাঠামোগত উন্নয়নই হবে আমার ভিশন। আমি “শাপলা কলি” প্রতীকে এলাকাবাসীর দুআ ও সমর্থন চাই। দলীয় মনোনয়ন পেলে তারুণ্যের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আমি এ জনপদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করতে চাই।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১৫

বাতিল হচ্ছে ফ্যাসিস্ট সরকারের ৯০ শতাংশ মামলা

পাকিস্তানে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক

আজ ভয়াল ১৩ মে, টাঙ্গাইলে শোক ও আতঙ্কের দিন

সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে

ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মিয়ার ক্ষমা দাবি, রাস্তায় বিক্ষোভ

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে : তারেক রহমান

সিরাজগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা, মাঝপথে ফিরে গেল ঢাকাগামী দুই বিমান

পীরগঞ্জে নীতিবান শিক্ষককে ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলে ষড়যন্ত্র ; নৈতিক সমাজব্যবস্থায় গভীর উদ্বেগ