ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

নিজের মাথায় গুলি করেন এএসপি পলাশ

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৭, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে কর্মরত স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা অফিস কক্ষে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। এ সময় তার কক্ষ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি আগে পুলিশের বিশেষ শাখায় (এসবি) ছিলেন। সর্বশেষ র‍্যাব-৭-এ এএসপি হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশি গ্রামে।

ওসি আফতাব উদ্দিন বলেন, র‌্যাব চান্দগাঁও কার্যালয়ের নিজ কক্ষ থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।

র‌্যাব কর্মকর্তা পলাশ তার নিজের ব্যবহৃত অস্ত্র দিয়ে মাথায় গুলিবিদ্ধ হন বলে জানান ওসি।,

পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি আগে পুলিশের বিশেষ শাখায় (এসবি) ছিলেন। সর্বশেষ র‍্যাব-৭-এ এএসপি হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশি গ্রামে।

এদিকে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, এএসপি পলাশ সাহার লাশ উদ্ধার করা হয়েছে। তবে তিনি কীভাবে মারা গেছেন- সে বিষয়ে এখনো নিশ্চিত নই। লাশ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। সেখানে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

লাশের পাশ থেকে উদ্ধার করা চিরকুটে লেখা আছে, ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ- কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কোঅরডিনেট করে।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

আত্রাইয়ে সালাম ষ্টীল নির্মাণ শিল্পী মিলন মেলা

বাঘাইছড়িতে বিএনপির ব্যাপক পদযাত্রা, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মনোহরদীতে প্রেমিকের ব্ল্যাকমেইলে প্রেমিকার আত্মহত্যা

ধুনট উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা

বগুড়ায় সড়কের পাশ থেকে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মনোহরদীতে “টাইফয়েড” টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

ফরিদগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা জামায়াত

বগুড়া শাহজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য আব্দুল হাকিম গ্রেফতার

আজ বিজয়া দশমীতে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

ফরিদগঞ্জে স্বর্ণালংকার চুরির ঘটনায় ২ জন গ্রেপ্তার, নগদ টাকাসহ সোনা উদ্ধার