ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

নেত্রকোণায় স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ৩১ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নির্বাচিত

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোণা জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেল ৩১ জন।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স নেত্রকোণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নেত্রকোণা জেলা হতে যোগ্য প্রার্থী নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা গ্রহণ করেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি, জনাব মির্জা সায়েম মাহমুদ পিপিএম, নেত্রকোণা মহোদয় ও নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ।
পরবর্তীতে রাত ০৮.০০ ঘটিকায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নেত্রকোণা জেলার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান সম্মানিত পুলিশ সুপার মহোদয় ও নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ।
পুলিশ সুপার নেত্রকোণা মহোদয় উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমরা নিয়োগের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে এই (টিআরসি) নিয়োগ প্রক্রিয়াটি শেষ করেছি।
এখানে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্থান পেয়েছে। একই সাথে তিনি চূড়ান্ত ফলাফলে যেসকল প্রার্থী অকৃতকার্য হয়েছে তাদের পরবর্তীতে আবার প্রস্তুতি নিতে আহবান জানান।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

আমরা ভারতের কোনও ফাঁদে পা দেব না, মার্কিন ভাইস প্রেসিডেন্টের বার্তার প্রতিক্রিয়ায় পাকিস্তান

ত্রিশালবাসীর নিকট নজরুল জন্মবার্ষিকী কেবলই অনুষ্ঠান নয়, একটি আবেগ, দায়বদ্ধতা, প্রেরণার নাম -তথ্য ও সম্প্রচার সচিব

শ্রমিকদের ক্ষমতায়নে মালয়েশিয়া সরকারের নতুন উদ্যোগ

পীরগঞ্জে হানি ট্র্যাপের ঘূর্ণাবর্তে প্রধান শিক্ষক স্বপন কুমার; অন্যদিকে রাসলীলা উপভোগে উন্মত্ত সহকারি শিক্ষক রামকৃষ্ণ রায়!

মালয়েশিয়ায় থেকে সাজা শেষে সরকারি খরচে দেশে ফিরলেন ৭২ বাংলাদেশি

১৩ মে’র আগে স্বস্তি নেই টাঙ্গাইলে তীব্র তাপদাহ জনজীবন বিপর্যস্ত

জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই

বগুড়ায় অস্ত্র ও হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় পুনাক-এর উদ্যোগে দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ, উদ্দীপনের মাধ্যমে নেত্রকোনায় -নেত্রকোনা মুক্ত দিবস পালিত