ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র কলেজ পড়ূয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ১৩, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ


(নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র কলেজ পড়ূয়া একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী (১৮) দুর্গাপুরে অবস্থিত একটি গুচ্ছগ্রামের বাসিন্দা ও উপজেলায় ডন বস্কো কলেজের শিক্ষার্থী অন্যদিকে অভিযুক্ত মোহাম্মদ আলী (৬০) উপজেলার বাওইপাড়া গামের বাসিন্দা।
আজ সোমবার (১৩ অক্টোবর) সকালের দিকে ভুক্তভোগী কে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে দুর্গাপুর থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান। এর আগে গত রবিবার (১২ অক্টোবর) বিকেলে সাড়ে ৫টার দিকে ভুক্তভোগীর অভিযোগ দুর্গাপুর থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
বিভিন্ন যোগ্য সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাবা একজন কবিরাজ এবং দীর্ঘদিন যাবত তিনি শারীরিকভাবে অসুস্থ। অভিযুক্ত মোহাম্মদ আলী প্রতিবেশি হওয়ায় পূর্ব হতে বিভিন্ন সময় কবিরাজি চিকিৎসা নিতে ভুক্তভোগীর বাড়িতে আসা যাওয়া করতেন এবং বিগত আট-নয় বছর যাবত ভুক্তভোগীকে বিভিন্নভাবে বিরক্ত করতো ও কু-প্রস্তাব দিতো কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের হুমকি দিতো অভিযুক্ত ব্যক্তি।
গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) আনুমানিক রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিলে ভুক্তভোগী ঘর বের হয়ে বাথরুমে যাচ্ছিলেন। এ সময় অভিযু্ক্ত ব্যক্তি পূর্ব থেকে উৎপেতে থাকা অবস্থায় ভুক্তভোগীকে জাবরাইয়া ধরেন এবং একহাত দিয়ে মুখ চেপে ধরেন। একপর্যায়ে ভুক্তভোগীকে জোরপূর্বক টানা হেঁচড়া করে ভুক্তভোগীর বাড়ির পূর্ব-উত্তর পাশে ঝর্ণার লেবু ও মাল্টা বাগানে নিয়ে যান। সেখানে ভু্ক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত মোহাম্মদ আলী।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। ভুক্তভোগী কলেজ শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত মোহাম্মদ আলী পলাতক রয়েছেন। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বিএনপি তো এনসিপির মামা না , কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে?: রুমিন ফারহানা

পুঠিয়ার বিড়ালদহে বিএনপি নেতা দাউদ মোল্লা ও নুহু মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাজিপুরে কৃষকের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অভিযানে সীমান্তে ৯৭ বোতল ভারতীয় মদ জব্দ

ওভারব্রিজ নয় যেনো হকার্স  মার্কেট!নিরাপদ পারাপারে ভোগান্তি পোহাচ্ছে জনগণ

কাশ্মীরে হামলা নিয়ে মোদির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ভারতীয় নাগরিক

বাতিল হচ্ছে ফ্যাসিস্ট সরকারের ৯০ শতাংশ মামলা

বিএনপি’র মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে শতভাগ ৩১ দফা কার্যকর করা হবে বক্তব্যে ফরিদা ইয়াসমিন

নীলফামারী-২ আসনে এনসিপির প্রার্থী ডা. মো. কামরুল ইসলাম

তথ্য উপদেষ্টাকে লাঞ্ছিতের ঘটনাটি পীড়াদায়ক: বিএমএসএফ