ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জানুয়ারি ২৪, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ

স্বপ্না আক্তার স্বর্ণালী, নীলফামারী প্রতিনিধি :

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি) সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার বোদা থানাধীন লাহিড়ীপাড়া এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে গরু চোরাচালানের সঙ্গে জড়িত—এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) ভোরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ভোর আনুমানিক ৬টা ৪৫ মিনিটে ৫৬ বিজিবির অধীনস্থ ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭০/এমপি সংলগ্ন এলাকা থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাহিড়ীপাড়া ডাকঘর, কালিয়াগঞ্জ ইউনিয়নের কাজলদিঘী থানা এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে চোরাচালানকৃত একটি গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।
আটককৃত গরুটির আনুমানিক সিজার মূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

হামলার সময় বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করছে পাকিস্তান

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় অধ্যক্ষসহ আ’লীগের ৮ নেতা কারাগারে

নিজামীর ফাঁসির রাতেই আ. লীগের ‘পতন’!

পীরগঞ্জে আবাদি জমির মাটি কাটা নিয়ে বিতর্ক: প্রশাসনের অনুমতি ছাড়াই আবাদি জমি নষ্টের অভিযোগ

আজ নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভিকটিম উদ্ধারসহ ১টি মাইক্রোবাস আটক ও অপহরণকারী গ্রেফতার ৭

নেত্রকোনা বারহাট্টা উপজেলায় নবনির্মিত রামকৃষ্ণ সেবাশ্রম উদ্বোধন ও দীক্ষা প্রদান অনুষ্ঠান উদযাপন

‘সংবিধান মেনে গত ৫৪ বছরে কেউ দেশ পরিচালনা করেনি’

মনোহরদীতে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত: অলি আহমদ