ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে ৬টি ভারতীয় গরু আটক মূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জানুয়ারি ২৫, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৬টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রবিবার (২৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার সদর থানাধীন জোতহাসনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অধিনায়ক, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর পরিকল্পনা ও নির্দেশনায় মাগুরমারী বিওপির একটি নিয়মিত টহল দল সুবেদার মো. সেলিম মৃধার নেতৃত্বে সীমান্ত পিলার ৭৪২/১৭-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জোতহাসনা (ডাকঘর-সাতমেরা, ইউনিয়ন-৬নং সাতমেরা, থানা ও জেলা-পঞ্চগড়) এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের উদ্দেশ্যে আনা ৬টি ভারতীয় গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা। এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি আরও জানায়, চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

মনোহরদীতে আমেরিকা প্রবাসীর অর্থায়নে মানবিক সহায়তা প্রদান

শিয়ালকোল শিশুকে মারধরের ভিডিও ভাইরাল জনমনে নিন্দার ঝড়

পুঠিয়ার বিড়ালদহে বিএনপি নেতা দাউদ মোল্লা ও নুহু মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালদিয়া চরে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ: বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় মাইলফলক

বিয়ের প্রলোভনে হোটেলে ডেকে নিয়ে ধর্ষণ, অন্তঃসত্ত্বা তরুণীর মামলা

পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো ভারত

মে মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ২২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে

নেত্রকোনা জেলার সংসদীয় ৫ টি আসনের- আসন্ন ভোট যুদ্ধের প্রস্তুতি

বগুড়ার গাবতলী অপহরণ মামলার ভিকটিম এক মাস পর নোয়াখালী থেকে উদ্ধার, আটক ২

মালয়েশিয়াজুড়ে ব্যাপক অভিযান, আতঙ্কে বাংলাদেশি অবৈধ প্রবাসীরা