ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো ভারত

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১০, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে ভারত। শনিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম ফ্রন্টে সামরিক অভিযানের সময় পাকিস্তান ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার ফলে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, পাকিস্তান ইউ-ক্যাব ড্রোন, দূরপাল্লার অস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে।

তিনি আরও দাবি করেন, শ্রীনগর থেকে নালিয়া পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর ২৬টিরও বেশি স্থানে পাকিস্তানের বিমান অনুপ্রবেশের চেষ্টা করেছে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী সফলভাবে আত্মরক্ষা করেছে।

তিনি বলেন, উধমপুর, পাঠানকোট, আদমপুর এবং ভূজ, বাথিন্ডা স্টেশনের মতো বিমান স্টেশনগুলিতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।

সোফিয়া কুরেশি বলেন, আমি আরও উল্লেখ করতে চাই, পাকিস্তান রাত ১টা ৪০ মিনিটে একটি উচ্চগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাঞ্জাবের বিমানঘাঁটি স্টেশনকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিল।

পাকিস্তান শ্রীনগর, বান্ডিপোরা এবং উধমপুরে বিমান বাহিনীর বিমান ঘাঁটি, স্বাস্থ্যসেবা এবং স্কুলগুলিকেও লক্ষ্যবস্তু করেছে।

কর্নেল সোফিয়া কুরেশি আরো বলেন, ভারতের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। সব শত্রুভাবাপন্ন পদক্ষেপের সঠিক জবাব দেওয়া হয়েছে।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযান শুরু

গাইবান্ধা-৫ আসনে এনসিপির মনোনয়ন নিলেন তরুণ নেতা জাহিদ হাসান জীবন

নেত্রকোনায় চোরাকারবারি চক্রের অন্তদ্বন্দ্বে ৮০ পিস ভারতীয় কম্বল উদ্ধার।পুলিশে অভিযান অব্যাহত

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় অধ্যক্ষসহ আ’লীগের ৮ নেতা কারাগারে

সলঙ্গায় মাদক ও ভেজাল ঔষধ কারবারির হামলায় সাংবাদিক আহত

বগুড়া ৫৫ বোতল কেরু মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাঘাইছড়িতে সিঙ্গিনালা তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও নতুন পরিচালনা কমিটি গঠন

সাভারে সাংবাদিককে বিবস্ত্র করা ভিডিও ভাইরাল, প্রকাশ্যে ঘুরছে সন্ত্রাসীরা

যেখানেই যাই এখন শুনতে হয় রেট আগের চেয়ে বেশি: জামায়াত আমির

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন