ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

ফ্লাইওভারের বীম ভেঙে চট্টগ্রামে ভয়াবহ যানজট, তীব্র ভোগান্তিতে নগরবাসী

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জুন ৪, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ


জেলা প্রতিনিধি: মো. মামুন, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর অন্যতম ব্যস্ত ফ্লাইওভার লালখানবাজার-মুরাদপুর রুটে আজ সকাল থেকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বায়োজিদ সংযোগ সড়কে ফ্লাইওভারের র‍্যাম্পের মুখে একটি প্রতিবন্ধক বীম ভেঙে পড়ায় গাড়ি চলাচলে বড় ধরনের বাধা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল থেকে বীমটি ভেঙে পড়ে থাকার কারণে উক্ত ফ্লাইওভারে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এতে বিকল্প হিসেবে নিচের সড়ক ব্যবহার করতে শুরু করে সকল যানবাহন, ফলে সেখানেও তৈরি হয় তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, চালকরা এবং নানান শ্রেণি-পেশার মানুষ।

কয়েকজন চালক জানান, সকাল থেকেই এই সমস্যা চললেও সন্ধ্যা পেরিয়ে রাত হলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি সিটি করপোরেশন বা প্রশাসন। তাদের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

এদিকে, দীর্ঘ সময় যানজটে বসে থাকতে না পেরে অনেকেই গাড়ি ফেলে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিতে বাধ্য হন।

নগরবাসী দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানে যথাযথ কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করছেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বগুড়ার শিবগঞ্জে জ্যাকেটের পকেটে ২ হাজার ইয়াবাসহ বাস যাত্রী আটক

আদালতের থেকে পালালেন জোড়া খুন মামলার আসামি

আওয়ামী লীগের দোসর রাজু তার ছোট ভাই সাজুর বিরুদ্ধে নানান অভিযোগ

পারমাণবিক অস্ত্রের অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ

বগুড়া-৪ আসনে নির্বাচনী নারী সমাবেশ, অধিকার প্রতিষ্ঠায় জোর বিএনপির

নওগাঁর নিয়ামতপুরে সৌরশক্তিনির্ভর জলবায়ু সহনশীল পানি সরবরাহ স্কিমের গণশুনানি অনুষ্ঠিত

জুবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির ‘মাহবুব ভবন’

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে উইন্ডিজের ইতিহাস

মালয়েশিয়ায় বেতন বঞ্চিত বাংলাদেশি শ্রমিকদের পাশে সনি কোম্পানি

বগুড়ায় জামায়াতে ইসলামী’র ৫ দফা দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান