ঢাকা আজ মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বগুড়ার শিবগঞ্জে জ্যাকেটের পকেটে ২ হাজার ইয়াবাসহ বাস যাত্রী আটক

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
ডিসেম্বর ৬, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ



মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা-সোনাতলা রোডের সাব্বিজান এলাকা থেকে তাকে আটক করা হয়।
​ডিএনসি বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত শিবগঞ্জ থানার সাব্বিজান মোড়স্থ পুলিশ বক্সের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোকামতলা হতে সোনাতলা গামী ‘শাহেন-শাওন’ (ঢাকা-মেট্রো-জ-১৪-১৭৯৬) নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
​বাসের জি-২ (G-2) সিটে বসা যাত্রী মোঃ মুনজুল হকের আচরণ সন্দেহজনক হলে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার পরিহিত জ্যাকেটের পকেটে বিশেষ কায়দায় রাখা ২ হাজার পিস অ্যাম্পিথামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে।
​আটককৃত আসামির নাম মোঃ মুনজুল হক (৪৫)। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফুলবাড়িয়া গ্রামের মৃত জোবেদ আলী প্রামানিকের ছেলে।
​বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে ডিএনসি বগুড়ার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনায় জেলা প্রশাসকের পরিচয়ে অর্থ ও অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা, গণবিজ্ঞপ্তি জারি

বগুড়ায় বিশ্ব শিক্ষক দিবস – ২০২৫ উদযাপন

বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযান শুরু

মালয়েশিয়ায় পৃথক অভিযানে ৪৫ বাংলাদেশি আটক

সরিষাবাড়ীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ অনুষ্ঠিত

যমুনা সেতু থেকে রেল ট্র্যাক অপসারণ ও লেন প্রশস্তের প্রস্তাব

ছেলের চুরির অভিযোগে মাকে হেনস্তা, সেই বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া বাসের ভেতর কিশোরীকে ধর্ষণ