ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বিএনপির ৩০০ আসনে প্রার্থী বাছাই প্রায় চূড়ান্ত

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ৩, ২০২৫ ১২:১১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক: জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আসন্ন নির্বাচন উপলক্ষে সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘এর অংশ হিসেবে দেশের ৩০০ সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি–সমর্থিত প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে।’

প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন তিনি। ২ নভেম্বর রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।

প্রতিটি নির্বাচনী আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও প্রতিটি মানুষকে নিশ্চয়ই মনোনয়ন দেওয়া সম্ভব নয়। ভিন্ন রাজনৈতিক দলের যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় আসনে বিএনপিদলীয় প্রার্থী মনোনয়নবঞ্চিত হবেন জানিয়ে তারেক রহমান বলেন, ‘বিএনপির সর্বস্তরের নেতা–কর্মী, সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাকে মেনে নেবেন।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

যুবদল নেতা শাওন সরকারকে জড়িয়ে সংবাদ প্রচার,আওয়ামী ষড়যন্ত্রের নোংরা রাজনীতি উন্মোচিত

আওয়ামী লীগ নিষিদ্ধে শাহবাগ ব্লকেড করছে ছাত্র-জনতা

১৬ জুন হাসিনাসহ অন্য আসামিদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

চাকুরী দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের চেষ্টা, বীরগঞ্জে বহিরাগত প্রতারক এনামুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চাঁদপুর-ফরিদগঞ্জ রুটে সি এন জি ভাড়া অতিরিক্ত, চালকদের কাছে যাত্রীরা অসহায়

বগুড়ায় পুলিশের লুট হওয়া অ*স্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা

বেলকুচিতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা 

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে: সোহেল

বেলকুচিতে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মালয়েশিয়ায় বিপুল মাদক সহ ২ বাংলাদেশি আটক