ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

ভারত-পাকিস্তান সংঘাত: সীমান্তে ‘সতর্ক থাকার’ নির্দেশ আইজিপির

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৭, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ভারত ও পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে কোনো জঙ্গি বা সন্ত্রাসীরা যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য বাংলাদেশের সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে।

বুধবার বিকেলে রাজধানীর গুলশান-১ এর বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা-২০২৪ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে।

এসময় বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে দুই দেশের সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে ঢাকা। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং উভয়পক্ষকে শান্ত থাকার পাশাপাশি সংযম দেখানোর অনুরোধ করছে। পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।

এতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা কমবে এবং এ অঞ্চলের মানুষের জন্য শেষপর্যন্ত শান্তি আসবে।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানের শক্তিমত্তা বুঝতে পারছে ভারত: শেহবাজ শরীফ

মালয়েশিয়ায় ১৫ লাখ বাংলাদেশির নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক

নেত্রকোনায়-ঐতিহ্য সংগ্রাম এবং সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের পৃথক পৃথক বর্ণাঢ্য র‍্যালি

জি.এস প্রার্থী মানিকের অশ্লীল কেলেঙ্কারি ফাঁস — গণ বিশ্ববিদ্যালয়ে ক্ষোভের আগুন

বগুড়ায় বাসে ডিএনসি’র অভিযান: ৩৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ায় ছুটি নিয়ে বাড়ীতে এসে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

সিরাজগঞ্জের ডুমুর ইছায় অসুস্থ রোগীর পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা

গফরগাঁও উপজেলা ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জে বিপুল সংখ্যক গাঁজার চালান উদ্ধার

নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত