ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মামলা না থাকার পরেও সাংবাদিককে গ্রেফতার কেনো?

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১২, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাজধানী টিভির স্টাফ রিপোর্টার আওলাদ হোসেনকে পেশাগত দায়িত্ব পালনকালে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার ১২ মে দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অন্য সাংবাদিকদের সাথে একত্রে পেশাগত দায়িত্ব পালন করছিলেন আওলাদ।পুলিশ সেখান থেকে তাকে গ্রেফতার করে টেনেহিচড়ে গাড়িতে উঠিয়েছে বলে এমন অভিযোগ তার সহকর্মীদের।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।গণমাধ্যমে পাঠানোর বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন,

আওলাদের বিরুদ্ধে সুনিদৃষ্ট কোন মামলা না থাকার পরেও কেন একজন পেশাদার সাংবাদিককে গ্রেপ্তার করা হবে? পুলিশকে এত উৎসাহী হলে চলবেনা।এমন অতিউৎসাহী কাজের জবাব পুলিশকেই দিতে হবে।আমরা সন্দেহ করছি, কিছু অতি উৎসাহী পুলিশ তাকে গ্রেফতার করে স্পর্শ কাতর পেন্ডিং মামলায় আসামি করতে পারেন।

এমনটা করা হলে তা কোনভাবেই মেনে নেওয়া হবে না,তা স্পষ্ট করে দেওয়া হলো।তাকে গ্রেপ্তার বা আটক সাংবাদিক এবং পুলিশের মাঝে একটি বিতর্ক সৃষ্টির পাঁয়তারা মাত্র।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দীর্ঘদিন ধরে রাষ্ট্রের কাছে দাবি জানিয়ে আসছে কোন সাংবাদিকের বিরুদ্ধে মামলা থাকলে সেই মামলায় তদন্তে দোষী প্রমাণিত না হওয়ার আগে পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে না।

অথচ কিশোরগঞ্জের এই সাংবাদিকের বিরুদ্ধে কোন মামলাই নেই।তবুও তাকে গ্রেফতার করা হলো।সে একজন পেশাদার সাংবাদিক। দীর্ঘ ৪-৫ বছর ধরে পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করে আসছে। কেন তাকে গ্রেফতার করা হবে?তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন দাঙ্গা হাঙ্গামা বা আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে তারও কোন কারণও নেই।

আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে সাংবাদিক আওলাদ হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

সাভারে নিখোঁজের ৪ দিনেও সন্ধান মিলেনি পোশাক শ্রমিক যুবকের

চিলমারীতে মহিলা দলের উদ্যোগে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান মতবিনিময় সভা অনুষ্ঠিত

চৌহালীতে যুবদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ

ফরিদগঞ্জ রূপসা উত্তর ইউনিয়নে জনসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি

দিনাজপুরে দুই কৃষককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ায় পাল্টা দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী

ফরিদগঞ্জে কলেজ গেইটে অচেনা যুবক, পরিচয়হীন ২ মাস

করতোয়া নদীতে নিখোঁজের৩২ ঘন্টা পর হৃদয়ের লাশ উদ্ধারের

মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়: গয়েশ্বর চন্দ্র রায়

বগুড়া মহাস্থানে ৮০০ গ্রামগাঁজাসহ চারজন আটক