ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ

মোঃ এলাহী মালয়েশিয়া

মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত এবং জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করা হয়েছে। আজ কুয়ালালামপুরের জি টাওয়ারে নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন এবং জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।
নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার প্রধান অতিথির বক্তৃতায় বলেন, এবারই প্রথম প্রবাসীগণ জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এ লক্ষ্যে নির্বাচন কমিশন নিরলস কাজ করছে।বক্তৃতায় তিনি প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া বর্ণনা করেন। তিনি জানান প্রবাসীদের ভোটারদের জন্য ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটি’ চালুর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইনে ভোটার হিসেবে আবেদন এবং নিবন্ধনের সুযোগ রাখা হচ্ছে। প্রবাসীগণকে মোবাইল আবেদনের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধন করতে হবে। এরপর প্রবাসীদের ঠিকানায় পোস্টের মাধ্যমে ব্যালট পেপার এবং ফিরতি খাম পাঠানো হবে। প্রবাসীগণ ভোট প্রদান করে নির্বাচন কমিশন প্রদত্ত নির্ধারিত খামে ব্যালট পেপার পোস্ট করবেন যা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে চলে যাবে। ভোটারগণ তার ব্যালট কোথায় যাচ্ছে তা অনলাইনে ট্র্যাকও করতে পারবেন। ভোটিং প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণে সহায়তা করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী হাইকমিশন সকল প্রকার প্রচার-প্রচারণা চালাবে বলেও তিনি জানান।নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার উপস্থিত প্রবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

দাবানলে পুড়ছে ইসরায়েল, তবু থেমে নেই গাজায় রক্তপাত

মৌলভীবাজার সীমান্তে অবৈধভাবে ১০৩ ভারতীয়র অনুপ্রবেশ

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় নেতা–কর্মীর ঢল

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের সুরক্ষা নীতিমালায় বড় সংস্কারের দাবি

মালয়েশিয়ায় ১০ জন বাংলাদেশি ভুয়া ডাক্তার আটক

মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য হচ্ছে সুরক্ষা আইন

শুক্রবার আসছে ছাত্রদের আরও এক রাজনৈতিক দল

শিয়ালকোল শিশুকে মারধরের ভিডিও ভাইরাল জনমনে নিন্দার ঝড়

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ‘লজিক লাইটহাউজ’ বিতর্ক ক্লাবের শুভ উদ্ভোদন

অযোদ্ধায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তানি সৈন্যরা: হুঙ্কার পাকিস্তানি সিনেটরের