ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ শ্রমিক আটক

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ৭, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ

মো: এলাহী মালয়েশিয়া

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অননুমোদিত অভিবাসী শ্রমিককে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বুধবার সকালে পরিচালিত এই অভিযানে বিভিন্ন দেশের শ্রমিকদের অভিবাসন আইনের নানা অনিয়মের অভিযোগে আটক করা হয়।
রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, আটককৃতদের মধ্যে ১৬৩ জন পুরুষ ও ২১ জন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার নাগরিক, যাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে।
প্রায় চার ঘণ্টার অভিযানে মোট ২১৯ জন বিদেশি শ্রমিককে যাচাই করা হয়, যার মধ্যে ১৮৪ জনকে আটক করা হয়।পরিচালক জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়—যেখানে অনুমতি ছাড়া কাজ করা ও বৈধ পরিচয়পত্র ছাড়া অবস্থান করার অভিযোগ ওঠে।
তিনি বলেন, অভিযান চলাকালে কিছু বিদেশি শ্রমিক বিদ্যুৎ সরবরাহ যন্ত্রের আড়ালে এবং কারখানার পণ্যের স্তূপের মধ্যে লুকিয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত সবাইকে গ্রেপ্তার করা হয়।আটককৃতদের নেগেরি সেম্বিলানের লেংগেং অভিবাসন আটক কেন্দ্রে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা চলছে।কেনিথ তান আরও জানান, আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন প্রবিধান ১৯৬৩ অনুসারে বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে, বৈধ পাস ও ভ্রমণ নথি না থাকা, মেয়াদোত্তীর্ণ ভিসায় থাকা এবং অনুমোদনবিহীনভাবে কাজ করে।অভিযানটি ইমিগ্রেশন বিভাগের চলমান তৎপরতার অংশ, যার লক্ষ্য মালয়েশিয়ার শ্রমবাজারে অননুমোদিত বিদেশি শ্রমিকদের সংখ্যা হ্রাস করা।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

সাঘাটায় ইটভাটায় ইট পোড়ানোর ধুম

মালয়েশিয়ায় হালাল প্রদর্শনীতে বাংলাদেশি পণ্যের জয়যাত্রা

বুড়িগঙ্গায় চলছে না ওয়াটার বাস, প্রকল্প থেকে শাজাহান খান হাতিয়ে নিয়েছেন ৩০০ কোটি টাকা

ইসরাইলের তৈরি ভারতের ২৫ ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় নেতা–কর্মীর ঢল

কুষ্টিয়া মিরপুরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

অযোদ্ধায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তানি সৈন্যরা: হুঙ্কার পাকিস্তানি সিনেটরের

নেত্রকোনার বারহাট্টা উপজেলা শাখার বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারকে বিদায়ী সংবর্ধনা

যৌথ অভিযানে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার