ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

রায়গঞ্জে আয়না ঘর থেকে ছয় মাস পর মুক্তি পেলেন নিখোঁজ শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ২, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ রায়গঞ্জে রহস্যময় ‘আয়না ঘর’ থেকে ছয় মাস নিখোঁজ থাকা দুই ব্যক্তি-শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার—অবশেষে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন। শুক্রবার (২ মে) ভোররাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

মুক্তিপ্রাপ্ত শিল্পী খাতুন রায়গঞ্জ উপজেলার লক্ষীবিষ্ণুপ্রসাদ গ্রামের মুনসুর আলীর স্ত্রী। অপরজন, বৃদ্ধ আব্দুল জুব্বার, পূর্বপাইকড়া গ্রামের মৃত রুস্তম শেখের পুত্র। পরিবার জানায়, তাঁরা দীর্ঘ ছয় মাস ধরে নিখোঁজ ছিলেন এবং এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে সুমনের বাড়ির একটি ঘরে তাঁদের আটকে রাখা হয়। এই ঘরটি স্থানীয়দের কাছে ‘আয়না ঘর’ নামে পরিচিত। সেখানে একটি সংঘবদ্ধ চক্র তাঁদের জিম্মি করে রেখেছিল বলে অভিযোগ।

ভুক্তভোগীরা জানান, শুক্রবার রাত তিনটার দিকে তাঁরা একটি ধারালো কাঁচি দিয়ে মাটি খুঁড়ে সুরঙ্গ তৈরি করে আয়না ঘর থেকে পালিয়ে আসেন। পরবর্তীতে তাঁদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ, সেনাবাহিনী, সংবাদকর্মী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘরটি ঘিরে ফেলে।

এ সময় চক্রের একজন সদস্য, নাজমুল ইসলাম আরফাতকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা আটক করে নিয়ে যান।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে পূর্বে অভিযোগ করা হয়েছিল। প্রাথমিক তদন্তে একটি সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।”

এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয়রা দাবি করছেন, আয়না ঘর নিয়ে দীর্ঘদিন ধরেই নানা রহস্যময় গুঞ্জন ছিল। ঘটনাটি উদঘাটনের মাধ্যমে অনেক প্রশ্নের উত্তর মিলবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।

 

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

অযোদ্ধায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তানি সৈন্যরা: হুঙ্কার পাকিস্তানি সিনেটরের

সাভারে মাংস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা নগদ অর্থ ও গরু লুট

ঘরে ঢুকে মারব, বাঁচার কোন সুযোগও দেব না: নরেন্দ্র মোদী

ময়মনসিংহ মহানগর তাঁতী দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার গাবতলীতে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ; আহত ১, আটক ১

ভারতকে রুখে দিতে ইমরান খানের মুক্তি জরুরি: পিটিআই সিনেটর

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মৃত্যু শ্রমিক সদস্য পরিবারকে এককালীন আর্থিক অনুদানের চেক প্রদান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের সামাজিক সুরক্ষায় কর্মশালা

নানা আয়োজনে আজ নেত্রকোনায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রামে ড. ইউনূস