ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা অনুমোদন

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১৪, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বুধবার রাশিয়ার ওপর নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা অনুমোদন করেছে। এই নিষেধাজ্ঞায় রাশিয়ার তথাকথিত ‘ছায়া’ তেলবহরের ওপর কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।

বুধবার এএফপি জানায়, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর ইইউ ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা দিয়ে আসছে। সর্বশেষ এই নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অনুমোদন হবে।

এই নিষেধাজ্ঞার পাশাপাশি, যুক্তরাষ্ট্র-সমর্থিত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত না হলে রাশিয়ার ওপর ‘ব্যাপক নিষেধাজ্ঞা’ আরোপের হুঁশিয়ারি দিয়েছে ইইউ নেতারা।’

ইইউর এক বৈঠকে ২৭ সদস্য রাষ্ট্রের কূটনীতিকরা নিষেধাজ্ঞাগুলো অনুমোদন করেছে বলে জানিয়েছে জোটের প্রেসিডেন্সি পোল্যান্ড। ব্রাসেলসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নতুন এ নিষেধাজ্ঞায় প্রায় ২০০টি তেল ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এই ট্যাংকারগুলো রুশ তেল রপ্তানি নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়া রুশ সেনাবাহিনীর জন্য পণ্য সরবরাহে সহায়তার অভিযোগে ভিয়েতনাম, সার্বিয়া ও তুরস্কের কিছু কোম্পানির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরও ডজনখানেক রুশ কর্মকর্তাকে নিষেধাজ্ঞায় যুক্ত করা হচ্ছে। যার ফলে ভিসা নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের আওতায় আসা সংখ্যা প্রায় ২,৪০০-তে পৌঁছাবে।

নতুন নিষেধাজ্ঞায় ব্যক্তিগতভাবে কয়েকজন রাশিয়ান নাগরিকের ওপরও ব্যবস্থা নেয়া হচ্ছে।

তবে ইইউ কর্মকর্তারা বলেছেন, এ প্যাকেজটি আগের তুলনায় অপেক্ষাকৃত সীমিত। কারণ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতভেদ রয়েছে।

মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস হুঁশিয়ারি দিয়েছেন, এই সপ্তাহে শান্তি আলোচনায় ‘বাস্তব অগ্রগতি’ না হলে রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।’

তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বৃহস্পতিবার ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

পুতিন ও জেলেনস্কি আলোচনায় বসলে ডোনাল্ড ট্রাম্প তুরস্কে ওই বৈঠকে যোগ দিতে পারেন। তবে এখনও ক্রেমলিন পুতিনের অংশগ্রহণের কোনো ইঙ্গিত দেয়নি।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ধান আবাদে পরিবর্তনের ছোঁয়া ; টিকে থাকার লড়াইয়ে কৃষকের নতুন কৌশল

১৩ হাজার স্মার্টকার্ড অভিভাবকহীন

৪০০পিস ট্যাপেন্টাডলসহ একজনকে গ্রেফতার

গ্রেফতার মমতাজ, যা বললেন ইলিয়াস হোসেন

মালয়েশিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১৫

টিএমএসএস গংগাচড়ায় প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম শাখার শুভ উদ্বোধন

শেরপুরে বাস চাপায় সাবেক সেনা সার্জেন্ট নিহত, বাসে অগ্নিসংযোগ

শাহবাগ মোড়ে নার্সিং শিক্ষার্থীদের অবরোধ, জনজীবনে দুর্ভোগ

স্কুল ব্যাগে ৩২বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার এক জন

দিনাজপুরে দুই কৃষককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ায় পাল্টা দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী