ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

র‌্যাব-১২ এর অভিযানে শেরপুরে পাচারের আগে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ৩

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৯, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানির একটি সফল অভিযানে বগুড়ার শেরপুর থানা এলাকা থেকে মহামূল্যবান কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় মূর্তি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজন পাচারকারীকে আটক করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে, র‌্যাব-১২ এর অধিনায়ক এর দিকনির্দেশনায় সদর কোম্পানির একটি চৌকস দল শেরপুর উপজেলার ১০ নম্বর শাহবন্দেগী ইউনিয়নের রাজবাড়ি মুকুন্দ গ্রামে অভিযান চালায়। অভিযানে স্থানীয় জনৈক মাওলানা মোঃ আল-আমিনের পুকুরপাড়ে একটি মাছের খাবারের টিনের ঘরে লুকানো অবস্থায় বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ নাসিম উদ্দিন (২৮), পিতা- মোঃ আঃ সালাম
২. মোঃ ফরিদ প্রামাণিক (৩৫), পিতা- মৃত আলিমুদ্দিন প্রামাণিক
৩. মোঃ বুলবুল আহাম্মেদ (৪০), পিতা- মৃত রইস উদ্দিন
তিনজনই বগুড়া জেলার শেরপুর থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে যে, উদ্ধারকৃত কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি তারা নিজের হেফাজতে রেখে বাংলাদেশ থেকে বিদেশে পাচারের পরিকল্পনা করছিল।
র‌্যাব-১২ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরপুর থানায় Antiquities Act অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে চোরাচালান ও সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করে আসছে। এই অভিযানও সেই ধারাবাহিক অংশ হিসেবে পরিচালিত হয়েছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

নারী শিক্ষার্থীদের হুমকি ও হেনস্তার প্রতিবাদে কলমাকান্দায় ছাত্রদলের বিক্ষোভ

ভাইস চেয়ারম্যান রাজু হ্যান্ডকাপসহ পালানোর কাণ্ডে শিবগঞ্জ থানা থেকে এসআই মামুনকে প্রত্যাহার

প্রায় ৭ মাস আগে বিএনপি কার্যালয় ভাঙ্গচুরের অভিযোগে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন গ্রেপতার

নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের গোলাবর্ষণ, ১০ ভারতীয় নিহত

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ‘লজিক লাইটহাউজ’ বিতর্ক ক্লাবের শুভ উদ্ভোদন

মোহনগঞ্জে বিদ্যালয়ের জায়গা দখল ও সড়কের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ শ্রমিক আটক

বগুড়ায় তারুণ্যের উৎসবে মাদকবিরোধী ফুটবলের ফাইনাল: টাইব্রেকারে চ্যাম্পিয়ন দুপচাঁচিয়া

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ

ছেলের চুরির অভিযোগে মাকে হেনস্তা, সেই বিএনপি নেতাকে অব্যাহতি