ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৯, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ

প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তাঁকে বহনকারী গাড়ির ওপর হামলা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের কালির বাজার মোড়ে এ ঘটনা ঘটে।,

এ সময় র‌্যাব ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ হয়। এতে পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সেলিনা হায়াৎকে গ্রেপ্তারের জন্য শহরের দেওভোগ এলাকায় তাঁর নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর সকাল পৌনে ছয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় সেখানে তাঁর বিপুলসংখ্যক সমর্থক অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে সেলিনা হায়াৎকে গ্রেপ্তারের পর তাঁকে নিয়ে র‌্যাব ও পুলিশের ১৫টি গাড়ি ডিবি কার্যালয়ের দিকে রওনা হয়। এ সময় ৩০-৪০ জনের একটি দল হামলা চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। হামলাকারীদের ইটপাটকেলের আঘাতে পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম–পরিচয় পাওয়া যায়নি।

ওই অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসানুজ্জামান। তিনি বাংলা এডিশন কে বলেন, ‘সেলিনা হায়াৎকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের গাড়িবহরে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা বিস্ফোরণের শব্দও শুনেছি। এতে দুই পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। তবে সেলিনা হায়াতের কোনো ক্ষতি হয়নি।’

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক মেয়র সেলিনা হায়াতের নামে একাধিক মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানে হত্যা, হত্যার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে সেলিনা হায়াতের নামে পাঁচটি মামলা আছে।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

আজ নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মসজিদ-মাদরাসাসহ ৩৫০ ধর্মীয় প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিলো ভারত

পররাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

জুলাই-আগস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি: চিফ প্রসিকিউটর

অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযান শুরু

মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বাংলাদেশি চালক গ্রেফতার

ফরিদগঞ্জ রূপসা উত্তর ইউনিয়নে জনসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বেগম খালেদা জিয়া

মৌলভীবাজার সীমান্তে অবৈধভাবে ১০৩ ভারতীয়র অনুপ্রবেশ

করির খোঁজে গিয়ে সাভারে ২৪ বছরের নারী গণধর্ষণের শিকার