ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

করির খোঁজে গিয়ে সাভারে ২৪ বছরের নারী গণধর্ষণের শিকার

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ

আলী রেজা রাজু,সাভার:
ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় ২৪ বছর বয়সী এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, চাকরির খোঁজে শ্যামপুরের একটি কারখানায় গিয়েছিলেন ওই নারী। কাজ শেষে বাড়ি ফেরার পথে ঝাউচর এলাকায় চার দুর্বৃত্ত তাকে জোরপূর্বক কলাবাগানে টেনে নিয়ে গণধর্ষণ করে। অভিযুক্তরা হলেন দক্ষিণ মেইটার শরীফ হোসেন, আবুল কাসেম, ঝাউচর উত্তরপাড়ার রাসেল ও দক্ষিণ মেইটার সোহাগ মিয়া।

ধর্ষণের সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে রাতেই ভুক্তভোগী নারী চারজনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শরীফ হোসেন, আবুল কাসেম ও রাসেলকে আটক করা হয়েছে। পলাতক আসামি সোহাগ মিয়াকে গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চলছে।

তিনি আরও বলেন, “আক্রান্ত নারীর নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ধর্ষণের মতো জঘন্য অপরাধ রোধে আমরা কঠোর অবস্থানে আছি।”

স্থানীয় এলাকায় এ ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুততম সময়ে সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তাগাছা আসনের প্রার্থীর পক্ষে গণসংযোগ

কাশ্মীরে হামলা নিয়ে মোদির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ভারতীয় নাগরিক

বগুড়ায় ছুটি নিয়ে বাড়ীতে এসে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

নেত্রকোনার বারহাট্টা উপজেলা শাখার বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

মানসম্পন্ন পণ্য উৎপাদনে BSUA ও BSTI এর যৌথসভা

যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে নেত্রকোনা প্রশাসনের অভিযান (পলাশ পাল,নেত্রকোণা জেলা

অর্ধশতাধিক নেতাকর্মীর বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান

বাঘাইছড়িতে বিএনপির ব্যাপক পদযাত্রা, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় বড় অভিযানে ৭৯ বাংলাদেশি আটক

গাভী নিয়ে গেছেন নেতা,এক মাসের বাছুর কোলে আদালতে নারী!