ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

কুষ্টিয়ায় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পথসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ২৩, ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ

কুষ্টিয়া প্রতিনিধি // মো আসাদ ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। তার অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ীয়া বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত এ পথসভায় সভাপতিত্ব করেন ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন। তিনি বলেন, “দীর্ঘদিন দেশের মানুষ গণতান্ত্রিক অধিকারের জন্য অপেক্ষা করছে। এই নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে পরিবর্তন চাইবে।”

পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব, ধানের শীষের কান্ডারি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। তিনি বলেন,
“কুষ্টিয়ার মানুষের ন্যায়বিচার, উন্নয়ন ও গণতন্ত্র ফিরিয়ে আনাই আমার লক্ষ্য। জনগণের সমর্থন নিয়েই আমরা সামনে এগোবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ.কে. বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক সুমন সরকারসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল ।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর দুর্গাপুর নবী এন্ড ব্রাদার্স এগ্রো ফিড মিলে দুর্ধর্ষ চুরি

পীরগঞ্জে হাজীপুর মহাবিদ্যালয়ের ভবন নির্মাণে আজও বদলায়নি বাঁশ!

এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫ পেয়েও ভর্তি পরীক্ষায় ফেল, শরীরে আগুন দিয়ে আত্মহত্যা

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত

চলতি বছর মালয়েশিয়ায় ৪৫ হাজর ৪৪৭ অভিবাসীকে গ্রেফতার

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে ফরিদগঞ্জে টিকাদান কর্মসূচি

নেত্রকোনায় টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় ১৫ লাখ বাংলাদেশির নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের

ফজলুর রহমানের মন্তব্যে ভারত-বাংলাদেশ সম্পর্কে উত্তেজনা, ওয়াইসির পাল্টা বক্তব্য