ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

কুষ্টিয়া ইবি থানায় ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, আহত ৪

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় খোর্দ বাখইল গ্রামের চারজন ব্যক্তি আহত হন।

আহতরা হলেন—রবিউল মুন্সি (৫৫), পিতা মৃত ইয়াকুব মুন্সি, গ্রাম খোর্দ বাখইল ঝাউদিয়া; তাছলিম (২১), পিতা মৃত তোফাজ্জল; সুজন (৩২), পিতা মৃত নফর শাহ এবং নিকবার (৫৫), পিতা মৃত আকবর মণ্ডল।

স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালীন উজানগ্রামের কিছু দুর্বৃত্ত খোর্দ বাখইল গ্রামের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে চারজন গুরুতর জখম হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। খেলাকে কেন্দ্র করে গ্রামীণ সংঘর্ষের এমন ঘটনাকে উদ্বেগজনক বলে মনে করছেন স্থানীয়রা। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, “আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত এবং চিকিৎসা শেষে নিজ বাড়িতে ফিরে গেছেন।”

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বিএনপি’র মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে শতভাগ ৩১ দফা কার্যকর করা হবে বক্তব্যে ফরিদা ইয়াসমিন

তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস

আ.লীগ কার্যালয় এখন মাদক-দেহব্যবসার আখড়া

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

আজ নেত্রকোনায় জাতীয় সমবায় দিবস উদযাপন

কাতার রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন খালেদা জিয়া

সীমান্তে ড্রোন উড্ডয়ন! পীরগঞ্জের কনটেন্ট ক্রিয়েটরের কর্মকাণ্ডে জাতীয় ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ

অতীতের দুর্বৃত্তায়নই আমাদের শিল্পখাতের ব্যর্থতার কারণ: উপদেষ্টা সাখাওয়াত

নওগাঁর নিয়ামতপুরে সৌরশক্তিনির্ভর জলবায়ু সহনশীল পানি সরবরাহ স্কিমের গণশুনানি অনুষ্ঠিত