ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

জনকল্যাণ স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ৭, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

যদি করি রক্ত দান-হাসবে রোগী-বাঁচবে প্রাণ এমন স্লোগান নিয়ে জনকল্যাণ স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্যগণ নিয়মিত রক্ত দান কর্মসূচি পালন করে আসছে। সংগঠনটি শুধু স্বেচ্ছায় রক্তদান ও রক্ত সংগ্রহ এবং রক্ত ম্যানেজই করে না। পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কাজ করেন।

তারই ধারাবাহিকতায় জনকল্যাণ স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইজি হেলথকেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়ের আয়োজন করেন।

আজ ০৭ নভেম্বর (শুক্রবার) আশুলিয়ার বাড়ইপাড়া ইজি হেলথকেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত অসংখ্য মানুষের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও ফ্রি মেডিকেল সেবা কার্যক্রম চলমান থাকে।

এসময় চারজন এমবিবিএস ডাক্তার ডাঃ মো কামরুল হাসান মিঠু, ডাঃ মো শেখ সালাহ উদ্দিন, ডাঃ জেরিন রহমান ও ডাঃ খাদিজাতুল কোবরা ফ্রি মেডিকেল সেবা প্রদান করেন এবং ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করেন। সহযোগী হিসেবে জনকল্যাণ স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের দায়িত্বশীল স্বেচ্ছাসেবী এবং সংগঠনের সকল স্বেচ্ছাসেবী উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন।

এসময় প্রায় তিন শতাধিক মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করেন এবং অসংখ্য দরিদ্র অসহায় অসুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

এমন একটি সামাজিক কার্যক্রমে অংশ গ্রহণ করতে পেরে ডাক্তারগণ এবং সংগঠনের স্বেচ্ছাসেবীগণ অনেক আনন্দিত এবং নিজেকে ধন্য মনে করেন। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয় সেবা পেয়ে সেবাগ্রহীতারাও বেশ খুশি হন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

আজ নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ১৯৬

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় অধ্যক্ষসহ আ’লীগের ৮ নেতা কারাগারে

লন্ডন থেকে ভিডিও বার্তায় ছাত্র-জনতার আন্দোলনে ইলিয়াস কাঞ্চনের সমর্থন

ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ জারি ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার ক্ষমতা পেল কেন্দ্রীয় ব্যাংক

নাগেশ্বরীতে এমকেএস এর উদ্দ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর গোলাম হোসেন পেল হুইল চেয়ার

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের সামাজিক সুরক্ষায় কর্মশালা

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তাগাছা আসনের প্রার্থীর পক্ষে গণসংযোগ