ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

টিএমএসএস গংগাচড়ায় প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম শাখার শুভ উদ্বোধন

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জানুয়ারি ২০, ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: মো. রাজু আহমেদ

গংগাচড়া (রংপুর):
মানবসেবা ও স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আরও এক ধাপ এগিয়ে গেল দেশের অন্যতম শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা টিএমএসএস (TMSS)। আজ মঙ্গলবার গংগাচড়ায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে টিএমএসএস-এর প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম শাখার শুভ উদ্বোধন করা হয়।

“সেবার প্রতিশ্রুতি নিয়ে টিএমএসএস-এর নতুন পথচলা”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহফুজার রহমান (দুলু), চেয়ারম্যান, গংগাচড়া ইউনিয়ন পরিষদ। তিনি বলেন, প্রান্তিক মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টিএমএসএস-এর এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আজিবর রহমান, উপ-পরিদর্শক, গংগাচড়া মডেল থানা এবং মো. আতাউর রহমান (মওলা), প্রধান শিক্ষক, মহিপুর উচ্চ বিদ্যালয়। অতিথিরা টিএমএসএস-এর স্বাস্থ্যসেবা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

টিএমএসএস-এর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. সাজ্জাদ হোসেন, ডিডি (PHE & SP), মো. শাহীন মিয়া, ডোমেইন প্রধান, রংপুর ডোমেইন এবং মো. ময়নুল হক প্রধান, জোন প্রধান, রংপুর জোন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মাহফুজার রহমান, রিজিয়ন প্রধান, রংপুর রিজিয়ন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসা কেবল একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত। সেই আদর্শকে সামনে রেখে টিএমএসএস-এর এই নতুন স্বাস্থ্য শাখা এ অঞ্চলের মানুষের জন্য উন্নত, আধুনিক ও মানবিক চিকিৎসাসেবার একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। আধুনিক প্রযুক্তির পাশাপাশি এখানে আন্তরিকতা ও মানবিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

নতুন এই শাখায় রোগীদের জন্য অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে নিয়মিত বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করা হবে। নির্ভুল রোগ নির্ণয়ের জন্য আধুনিক ডায়াগনস্টিক সুবিধাসহ ল্যাবরেটরি সেবা চালু থাকবে। পাশাপাশি স্বল্পমূল্যে মানসম্মত ঔষধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা সহায়তা দেওয়ার ব্যবস্থা থাকবে।

টিএমএসএস কর্তৃপক্ষ জানায়, তাদের মূল লক্ষ্য হলো পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্বাস্থ্য ও ক্ষুদ্রঋণ কার্যক্রম পৌঁছে দেওয়া। গংগাচড়ার এই নতুন শাখাটি এ এলাকার মানুষের সুস্থ ও সুন্দর আগামীর স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, টিএমএসএস-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। ফিতা কেটে শাখার উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে ৬টি ভারতীয় গরু আটক মূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা

পীরগঞ্জের হাজীপুর ইউনিয়নের একান্নপুর–কৃষ্টপুর সড়ক: সরকারের পালাবদল হয়, দুর্ভোগের স্থায়িত্বই একমাত্র ধ্রুবক

৩৬ ঘণ্টার হরতালে বন্ধ যোগাযোগ: গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ বহু যোগ্য প্রার্থী

সিরাজগঞ্জে নিহত ছাত্রদল নেতা সাম্যের মরদেহের অপেক্ষায় শোকার্ত স্বজনরা

সাদা পতাকা উড়িয়ে পালালো ভারতীয় সেনাবাহিনী

তথ্য উপদেষ্টাকে লাঞ্ছিতের ঘটনাটি পীড়াদায়ক: বিএমএসএফ

পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান

কুষ্টিয়ায় পারভেজ মাজমাদারকে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান

কুষ্টিয়ার মিরপুরে কুর্শা ইউনিয়নে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি দেশ ও জাতির কল্যাণে সংগ্রামের শপথ

রংপুরে শিল্পকারখানা পরিদর্শনে অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী, এলডিসি উত্তরণ নিয়ে মতবিনিময়