ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

নওগাঁর নিয়ামতপুরে সৌরশক্তিনির্ভর জলবায়ু সহনশীল পানি সরবরাহ স্কিমের গণশুনানি অনুষ্ঠিত

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ১৭, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ

নওগাঁ সংবাদদাতা : নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৫নং রসুলপুর ইউনিয়নের ভীমপুর গ্রামে ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়নাধীন বৃহৎ পরিসরের সৌরশক্তি ও বিদ্যুৎ সমন্বিত জলবায়ু সহনশীল নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)–এর ৬ ও ১৩ নম্বর লক্ষ্য বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

গণশুনানিতে প্রকল্পের ভূমিকা ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন ডাসকো পানি সরবরাহ প্রকল্পের প্রকল্প ইঞ্জিনিয়ার মো. শামীম। তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করা এই প্রকল্পের মূল লক্ষ্য। এর মাধ্যমে প্রতিটি পরিবারে সহজলভ্য বিশুদ্ধ পানির ব্যবস্থা হবে, স্বাস্থ্যঝুঁকি কমবে এবং নারীদের সময় ও শ্রম সাশ্রয় হবে। পাশাপাশি পানির ব্যবহার ও সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির উদ্যোগও নেয়া হবে।

প্রকল্পটি বাস্তবায়নের ফলে—

প্রতিটি পরিবার সরাসরি বাড়িতে সুপেয় পানি পাবে

নারীদের পানি সংগ্রহের কষ্ট কমবে

শিশু ও বৃদ্ধদের পানিবাহিত রোগ কমে যাবে

নারীদের শিক্ষা, আয় ও অন্যান্য কাজে সময় বৃদ্ধি পাবে

প্রেক্ষাপট ও টেকসইতার দিক নিয়ে বক্তব্য রাখেন ডাসকো ফাউন্ডেশনের ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার মো. কামাল বারুদ। তিনি জানান, ভীমপুরে দীর্ঘদিন ধরে নিরাপদ পানির সংকট বিরাজমান। এ অবস্থায় The Coca-Cola Foundation-এর অর্থায়নে ডাসকো ফাউন্ডেশন এই প্রকল্প বাস্তবায়ন করছে। টেকসইতার অংশ হিসেবে স্থানীয় ব্যবস্থাপনা কমিটি গঠন, নিয়মিত তদারকি এবং কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

সমাপনী বক্তব্যে ৫নং রসুলপুর ইউপি’র ৩নং প্যানেল চেয়ারম্যান মো. কালাম বলেন, এটি গ্রামীণ পর্যায়ে একটি রোল মডেল প্রকল্প হিসেবে বিবেচিত হতে পারে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকায় স্বাস্থ্য, অর্থনীতি এবং জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

ফরিদগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ইউএনও সুলতানা রাজিয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর গোলাম হোসেন পেল হুইল চেয়ার

আ.লীগ কার্যালয় এখন মাদক-দেহব্যবসার আখড়া

বগুড়ায় সড়কের পাশ থেকে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

যুবদল নেতা হাবিবুর রহমান খোকন হত্যা: স্ত্রী বাদী হয়ে ১৭ জনের নামে মামলা দায়ের

প্রভাব খাটিয়ে আবাদি জমি থেকে মাটি বিক্রি পাশের জমি হুমকির মুখে

যৌথ অভিযানে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

কুড়িগ্রামে আজ যোগদান করলেন নতুন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ

পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে উদ্দীপনাময় আমেজের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নবীনবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

পুরাতন ব্যাটারি আগুনে জ্বালিয়ে অবৈধ সিসা তৈরীর কারখানা কার্যক্রম বন্ধ ঘোষণা ও জরিমানা