ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

পীরগঞ্জে নিষিদ্ধ পিরানহা বিক্রি; আইনের চোখে গুরুতর অপরাধ

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ১০, ২০২৫ ৯:৫৭ পূর্বাহ্ণ

সাকিব আহসান
প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কলেজ বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ যা দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। সোমবার সকাল নয়টার দিকে পীরগঞ্জ পৌরশহরের মাছের বাজারে দেখা যায়, সাধারণ মাছের সঙ্গে বিক্রি হচ্ছে এই বিদেশি আগ্রাসী প্রজাতির মাছ। অনুসন্ধানে গেলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক মাছ ব্যবসায়ী প্রতিবেদককে জানান, পিরানহা বিক্রির সঙ্গে স্থানীয় দুই ব্যবসায়ী যথাক্রমে হায়দার ও এনতার নাম জড়িত।

সরকার ২০০৮ সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে পিরানহা প্রজাতির মাছের চাষ, পোনা উৎপাদন, বিক্রয়, পরিবহন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে। এই নিষেধাজ্ঞা “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০” এবং “বাংলাদেশ মৎস্য অধ্যাদেশ, ১৯৮৩”-এর আওতায় কার্যকর। উক্ত আইনের ধারা অনুযায়ী, কেউ যদি নিষিদ্ধ মাছ উৎপাদন, বিক্রয় বা বিপণনের সঙ্গে যুক্ত থাকে, তবে সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

পিরানহা দক্ষিণ আমেরিকার আমাজন নদীর আগ্রাসী প্রজাতি, যা একবার উন্মুক্ত জলাশয়ে প্রবেশ করলে স্থানীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য ধ্বংস করে দিতে পারে। এর আক্রমণাত্মক স্বভাব ও দ্রুত বংশবৃদ্ধি ক্ষমতা স্থানীয় প্রজাতিগুলোর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। তাই সরকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় একে “জীববৈচিত্র্য ধ্বংসকারী প্রজাতি” হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে ২০ মে দিনব্যাপী প্রতীকী কলম বিরতির ঘোষণা

ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৯ আরোহী নিয়ে নৌকাডুবি

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে : তারেক রহমান

মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বাংলাদেশি চালক গ্রেফতার

নির্বাচনের আগে অর্থনৈতিক দুর্যোগে দেশ

যেখানেই যাই এখন শুনতে হয় রেট আগের চেয়ে বেশি: জামায়াত আমির

ফরিদগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রথমবারের মতো নেত্রকোনা চালু হলো সেইফ মিট নিরাপদ পোল্ট্রি পণ্যের আধুনিক কারখানা

কুষ্টিয়ায় সিঙ্গার মোড়ে তিনটি স্বর্ণের দোকানে চুরির অভিযোগ