ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

প্লাস্টিক দূষণ কমালেই দেশ এগিয়ে যাবে টেকসই ও সবুজ অর্থনীতির দিকে

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ

মোঃ এলাহী

প্লাস্টিকের জন্য বৃত্তাকার ও ক্লিন টেকসই সমাধান এর জন্য স্ট্যার্টআপ ও এসএমই উদ্যোক্তাদের নিয়ে শুরু হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিযোগীরা জিতে নিতে পারবেন লাখ টাকার পুরস্কার। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এসএমই ফাউন্ডেশন ও ইউনিডো, বাংলাদেশের উদ্যোগে এবং নরওয়ে দূতাবাসের সহায়তায় প্লাস্টিকের ব্যবহার কমাতে ব্যবসায়িক পরিকল্পনা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়।”

“অনুষ্ঠানে জানানো হয়েছে, প্রাথমিকভাবে সারা দেশ থেকে আবেদনকারী উদ্যোক্তাদের মধ্য থেকে নারী, শিক্ষার্থী, গবেষক, বেসরকারি সংস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনা খাতের উদ্যোক্তারা অংশ নিতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে প্রতিযোগীদের। প্রতিযোগিতায় অংশ নেয়া নির্বাচিত ২৫ জনকে ১ লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে। এছাড়া মেন্টরশিপ প্রশিক্ষণ শেষে ইউনিডো, বাংলাদেশ, অর্থ, পরিকল্পনা, শিল্প, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং এসএমই ফাউন্ডেশনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের কাছে তাদের ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন শেষে সাতজনকে ২ লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে। এরপর উচ্চতর প্রশিক্ষণ শেষে তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত পাঁচজনকে ৩ লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে।”

“উদ্বোধনী অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুসফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি এবং বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতার অভাবে প্লাস্টিক দূষণ প্রতিনিয়ত বাড়ছে। বিশ্বব্যাংকের ২০২০ সালের প্রতিবেদন বলছে, দেশে বছরে ৯ লাখ ৭৭ হাজার টন প্লাস্টিক বর্জ্যের মধ্যে পুনর্ব্যবহার হয় শতকরা মাত্র ৩১ ভাগ। শুধু ঢাকায়ই প্রতিদিন প্লাস্টিক বর্জ্য তৈরি হয় ৬৪৬ টন, যা সারা দেশের শতকরা ১০ ভাগ। পুনর্ব্যবহার হয় শতকরা মাত্র ৩৭ ভাগ। সরকারের জাতীয় কর্মপরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে প্লাস্টিকের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করা হয়েছে।”

“সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘বাংলাদেশকে শিল্পভিত্তিক অর্থনীতির দেশে পরিণত করার ক্ষেত্রে এসএমই ফাউন্ডেশন অনুঘটক হিসেবে ভূমিকা রাখছে। প্রতিষ্ঠার পর থেকে এসএমই ফাউন্ডেশন এসএমই খাতের উন্নয়নে পলিসি অ্যাডভোকেসি, উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি উন্নয়ন ও লাগসই প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মান উন্নয়ন, ক্রেডিট হোলসেলিং, পণ্য বাজারজাত, পণ্য বিপণনে পরামর্শ ও সহায়তা, ওয়েব পোর্টালের মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের তথ্য ও উপাত্ত সরবরাহ, বিজনেস সাপোর্ট সার্ভিস, নারী উদ্যোক্তা উন্নয়নে কর্মসূচি পরিচালনা করছে।”

“অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ শাহজাহান আহমেদ, জাতীয় প্রকল্প পরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, ইউনিডো, বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. জাকিউজ্জামান, বিশেষজ্ঞ মো. মাহবুল ইসলাম, এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার, *ফারজানা খান, মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং মো. আব্দুস সালাম সরদার সহ অনেকে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অভিযানে সীমান্তে ৯৭ বোতল ভারতীয় মদ জব্দ

ভারত যেকোনো সময় নিয়ন্ত্রণরেখায় হামলা চালাতে পারে: খাজা আসিফ

বাঘাইছড়িতে বিএনপির ব্যাপক পদযাত্রা, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমরা ভারতের কোনও ফাঁদে পা দেব না, মার্কিন ভাইস প্রেসিডেন্টের বার্তার প্রতিক্রিয়ায় পাকিস্তান

রং-চং দিয়ে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা ১৮টি কিশোরী পরিবারকে দ্রুত আয়-বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান

বগুড়ায় খুনসহ ডাকাতির মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৪ জন

শাহজাদপুরে বাসদের লাল পতাকা মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

৩ বছর সাজার বিরুদ্ধে আপিল করলেন জোবাইদা রহমান