ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

ফরিদগঞ্জে কৃষিজমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ৮, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ

মোঃ ইয়াছিন পালোয়ান:
চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষিজমি থেকে সুজন দেবনাথ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বুধবার (৮ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিরাজ এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তালুকদার বাড়ির পেছনের কৃষিজমিতে বিকেলের দিকে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই নুরুল আমিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

নিহত সুজন দেবনাথ ওই এলাকার মৃত খোকন দেবনাথের ছেলে। পরিবারের সদস্যরা জানান, দিনমজুর হিসেবে কাজ করা সুজন দুপুরে ঘর থেকে বের হয়ে যান। পরে বিকেলে স্থানীয়দের মাধ্যমে কৃষিজমিতে তার মরদেহের খবর পান তারা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাপের কামড় বা বজ্রপাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
অন্যদিকে স্থানীয়দের কেউ কেউ মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন। তারা বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

র-এর পরিকল্পনায় কাশ্মীরে হামলা: ফাঁস হওয়া নথি ঘিরে চাঞ্চল্য

আ.লীগের বিচার ত্বরান্বিত করুন: জামায়াতে আমির

ভারতকে রুখে দিতে ইমরান খানের মুক্তি জরুরি: পিটিআই সিনেটর

সবুজ পাঠশালার শিক্ষার্থীদের মাঝে শীতের উপহার বিতরণ করল গ্রীন ভয়েস

ইউএনও রাসেল ও সহযোগীদের শাস্তির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

১৩ মে’র আগে স্বস্তি নেই টাঙ্গাইলে তীব্র তাপদাহ জনজীবন বিপর্যস্ত

নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অভিযানে সীমান্তে ৯৭ বোতল ভারতীয় মদ জব্দ

পাকিস্তানের শক্তিমত্তা বুঝতে পারছে ভারত: শেহবাজ শরীফ

শাপলা গণহত্যায় মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা

বগুড়ার ডিবি ইনচার্জ সহ মোট ০৩ জনকে রাজশাহী রেঞ্জে বদলী : ভিতরে দেখা যায় অন্য কারণ