ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

কুষ্টিয়া মিরপুর আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আটক

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ

কুষ্টিয়া প্রতিনিধি // মো আসাদ ইসলাম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একলিমুর রেজা সাবান জোয়ার্দ্দারকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামে তার জামাই বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, একলিমুর রেজার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এ কারণে দীর্ঘদিন ধরে তাকে নজরদারিতে রাখা হচ্ছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

একলিমুর রেজা বর্তমানে আমলা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।তার আটকের খবরে এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

তবে এ বিষয়ে এখনো কুষ্টিয়া ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের বৈঠক সম্পন্ন

প্রভাব খাটিয়ে আবাদি জমি থেকে মাটি বিক্রি পাশের জমি হুমকির মুখে

আবারো হামলা চালাতে পারে ভারত: খাজা আসিফ

নরসিংদী-৪ শাপলা কলির প্রচারণায় নেমেছেন মুনাওয়ার রিয়াজ মুন্না

বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

মালয়েশিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১৫

চিলমারীতে এসএসসি ২০০২ ব্যাচের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ২ কেজি গাঁজা উদ্ধার, কুড়িগ্রামের ২ জন গ্রেফতার

কুষ্টিয়ায় সিঙ্গার মোড়ে তিনটি স্বর্ণের দোকানে চুরির অভিযোগ